মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির কাছে মাথানত করল কেন্দ্রীয় সরকার

 




'এবার থেকে ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাগুলির থেকে সরাসরি ভ্যাকসিন কিনতে পারবসব রাজ্য সরকার৷ এ দিন এই ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে৷ তবে মোট উৎপাদিতভ্যাকসিনের ৫০ শতাংশ সরবরাহ করতে হবে কেন্দ্রীয় সরকারকে৷ বাকি ৫০ শতাংশের মধ্যে থেকে রাজ্য সরকারদের এবং খোলা বাজারে ভ্যাকসিন সরবরাহ করতে পারবে উৎপাদনকারী সংস্থাগুলি৷ এ দিনই কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেকেই ভ্যাকসিন দেওয়া হবে৷

ভ্যাকসিনের দাম কত হবে, তা সংশ্লিষ্ট সবপক্ষ আলোচনা করে আগে থেকে ঠিক করে নেবে৷তবে রাজ্য সরকারগুলিকে আগের মতোই সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরির মাধ্যমে ভ্যাকসিন সরবরাহ করবে কেন্দ্র৷ কোন রাজ্যে কত করোনা আক্রান্ত রয়েছেন, তার ভিত্তিতেই রাজ্যগুলিকে ভ্যাকসিন সরবরাহ করা হবে৷

এর আগে একাধিক রাজ্যের তরফে অভিযোগ করা হয়েছিল, কেন্দ্রের থেকে ঠিক মতো সরবরাহ না হওয়ায় রাজ্যে ভ্যাকসিন সংকট তৈরি হচ্ছে৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছিলেন৷

তবে রাজ্য সরকার বা খোলা বাজারে ভ্যাকসিন বিক্রির অনুমতি দিলেও চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক ভ্যাকসিন উৎপাদন করাই এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে৷

Comments