বিজেপি প্রার্থীদের প্রচার করছেন নীল ছবির নায়ক

 দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী কর্নেল দীপতাংশু চৌধুরীর হয়ে একাধিক রোড-শো, প্রচারে দেখা যায় নীল ছবির নায়ক জিৎ চক্রবর্তীকে ৷ ব্যস, তারপর থেকেই বিরোধীরা তো বটেই দলের অন্দরে প্রার্থী দীপতাংশুর বিরোধীরা রে রে করে উঠেছে । সবাই নাক ছিটকাচ্ছে । তাতে ভোটের দৌড়গোড়ায় দাঁড়িয়ে দুর্গাপুর পূর্ব এলাকায় চরম অস্বস্তিতে বিজেপি মহল ।

বিজেপি প্রার্থীর সঙ্গে জিৎ চক্রবর্তীর রোড-শোর ছবি এবং জিৎ অভিনীত নীল ছবির ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল সাইটে ৷ তারফলে দুর্গাপুরের পূর্ব এলাকায় মুখে মুখে ফিরছে বিজেপি প্রার্থীর প্রচারক নীল ছবির নায়কের কথা ও কাহিনী । তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে সামনে রেখে ভোটের ময়দান গরম করে বাজিমাত করতে চাইছে । এমনিতেই বিজেপি প্রার্থী হিসেবে দীপতাংশু চৌধুরীকে এলাকার বিজেপির কর্মী সমর্থকরা মেনে নিতে পারেনি । তাছাড়া দীপতাংশু চৌধুরী স্থানীয় নন, বাইরে থেকে এসে প্রার্থী হয়েছেন । তাই স্থানীয় মানুষ তাঁকে কম চেনেন । তার উপর এখন একজন নীল ছবির নায়ককে সঙ্গে নিয়ে রোড-শো…..অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে বিজেপি প্রার্থীকে ।

Home  Flash News

Flash News

এই বাংলায়

দক্ষিণ বাংলা

নীল ছবির নায়ককে সাথে নিয়ে বিজেপি প্রার্থীর রোড-শো, দুর্গাপুরে চরম বিপাকে বিজেপি

By

 editor

-

 April 2, 2021

0

816

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর :- দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী কর্নেল দীপতাংশু চৌধুরীর হয়ে একাধিক রোড-শো, প্রচারে দেখা যায় নীল ছবির নায়ক জিৎ চক্রবর্তীকে ৷ ব্যস, তারপর থেকেই বিরোধীরা তো বটেই দলের অন্দরে প্রার্থী দীপতাংশুর বিরোধীরা রে রে করে উঠেছে । সবাই নাক ছিটকাচ্ছে । তাতে ভোটের দৌড়গোড়ায় দাঁড়িয়ে দুর্গাপুর পূর্ব এলাকায় চরম অস্বস্তিতে বিজেপি মহল ।

বিজেপি প্রার্থীর সঙ্গে জিৎ চক্রবর্তীর রোড-শোর ছবি এবং জিৎ অভিনীত নীল ছবির ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল সাইটে ৷ তারফলে দুর্গাপুরের পূর্ব এলাকায় মুখে মুখে ফিরছে বিজেপি প্রার্থীর প্রচারক নীল ছবির নায়কের কথা ও কাহিনী । তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে সামনে রেখে ভোটের ময়দান গরম করে বাজিমাত করতে চাইছে । এমনিতেই বিজেপি প্রার্থী হিসেবে দীপতাংশু চৌধুরীকে এলাকার বিজেপির কর্মী সমর্থকরা মেনে নিতে পারেনি । তাছাড়া দীপতাংশু চৌধুরী স্থানীয় নন, বাইরে থেকে এসে প্রার্থী হয়েছেন । তাই স্থানীয় মানুষ তাঁকে কম চেনেন । তার উপর এখন একজন নীল ছবির নায়ককে সঙ্গে নিয়ে রোড-শো…..অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে বিজেপি প্রার্থীকে ।

এই ঘটনা জানাজানি হতেই বিজেপির ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক দীপক সিং গত ৩০/০৩/২১ তারিখে উক্ত ওই নীল ছবির নায়ক জিৎ চক্রবর্তীকে শোকজ নোটিশ দেন । উক্ত কারণ দর্শাও নোটিশ স্পষ্ট অভিযোগ করা হয়েছে যে জিৎ চক্রবর্তীর ব্যবহার ভারতীয় জনতা যুব মোর্চার সাথে মেল খায়না এবং কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না তা অবিলম্বে ৪৮ ঘন্টার ভেতর জমা দিতে হবে তার বক্তব্য।

এমন ঘটনার পর দুই প্রতিদ্বন্দ্বী দল তৃণমূল কংগ্রেস এবং সিপিএম প্রকাশ্য বলছে, এই বিজেপি দলটিতে এমন সংস্কৃতি নতুন কিছু নয়। তাই ওরা নীল ছবির নায়ককে সঙ্গে নিয়ে প্রচারে নেমেছে । দূর্গাপুর পুর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ মজুমদার বলেন ” শুনছি ওদের এক প্রার্থীর ভাইপো নাকি ধর্ষণের অভিযুক্ত আবার আরেক প্রার্থী সাথে ঘুরছে নীল ছবির নায়ক। এদের ব্যাপারে যত কম বলা যায় ততই ভালো । মানুষ এদের উচিত বিচার করবেন । এদের আচরণ বাংলার সংস্কৃতির সাথে এক্কেবারেই খাপ খায় না।”

এমন ঘটনায় প্রচন্ড ক্ষুব্দ এবং হতাশ দুর্গাপুরে বিজেপি দলের হাজার হাজার কর্মী সমর্থক। তাদের বক্তব্য, এই মুহূর্তে রাজ্য বিজেপির নেতৃত্বর উচিত, দলের ভাবমূর্তি বজায় রাখতেই ওই নীল ছবির নায়ককে দলের সংসর্গ থেকে সরিয়ে দেওয়া এবং তা মিডিয়ার কাছে বিবৃতি দেওয়া । তা না হলে, দুর্গাপুর পূর্ব আসনে বিজেপিকে বিপুল ভোটে হারতে হবে ।

Comments