“নির্বাচন কমিশনে মিথ্যে তথ্য শুভেন্দুর, প্রার্থী পদ খারিজ করে আইন মেনে জেলে ঢোকানো হোক শুভেন্দুকে” তথ্য প্রমান সহ কমিশনে অভিযোগ তৃণমূলের
দিন কয়েক আগেই মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, “আমিতো ভোট দেবো নন্দীগ্রামে। মাননীয়া মমতা ব্যানার্জি কলকাতা থেকে এখানে এসে বহিরাগতের মত ভোটে দাঁড়িয়েছেন।” কিন্তু শুভেন্দু অধিকারীর দাবিকে মিথ্যা প্রমাণ করলো তৃণমূল।
আজ নির্বাচন কমিশনে যাবতীয় তথ্য প্রমাণ সহ তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করেছেন, “শুভেন্দু অধিকারী হলদিয়ার বাসিন্দা হওয়ার সত্তেও নন্দীগ্রামের নন্দনায়েকবাড় গ্রামের ভোটার তালিকায় অনৈতিকভাবে নাম তুলেছেন। ভারতের সংবিধান এবং নির্বাচন কমিশনের আইন অনুযায়ী কোন ব্যক্তির নাম একসঙ্গে দুটি বিধানসভা এলাকার ভোটার তালিকায় থাকতে পারে না। কিন্তু শুভেন্দু অধিকারীর নাম হলদিয়ার ভোটার তালিকায় থাকার পাশাপাশি বেআইনিভাবে নন্দীগ্রামের ভোটার তালিকাতেও রয়েছে।”
এর পাশাপাশি নন্দীগ্রামে ভোটার লিস্ট সংশোধনের জন্য নির্বাচন কমিশনের জে বি এল ও আধিকারিক ছিলেন, তার রিপোর্ট সঙ্গে দিয়েছে তৃণমূল। সেই রিপোর্টে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, “শুভেন্দু অধিকারী কে বিগত ছয় মাসের মধ্যে কখনো নন্দীগ্রামে এসে থাকতে দেখি নি। উনি এখানকার স্থায়ী বাসিন্দা নন।”

Comments
Post a Comment