নিউ আলিপুরে কোকেন সহ গ্ৰেফতার বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami)। বিজেপি (BJP) যুব মোর্চার সাধারণ সম্পাদক পামেলা।
আজ, শুক্রবার কয়েক লক্ষ টাকার কোকেন সহ পামেলা এবং তাঁর সঙ্গী প্রবীর দে-কে গ্রেফতার করে পুলিশ। সূত্র মারফত পুলিশ জানতে পারে যে কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় মাদক পাচার করতেন তাঁরা। তাদের ধরার জন্য ফাঁদ পাতে পুলিশ। আর সেই জালেই ধরা পড়েন বিজেপি নেত্রী।
তাঁর গাড়িতে ১০০ গ্রাম কোকেন মিলেছে।

Comments
Post a Comment