নির্বাচন কমিশনে আজ বিকেল ৪:৩০টায় বৈঠক ডাকার পর থেকেই রাজ্যে ভোটের বাদ্যি বেজে গেল। সবাই কার্যত জানিয়ে দিয়েছেন যে আজই নির্বাচন ঘোষণা হতে চলেছে। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুজো শুরু হয়ে যায়, ও তারপরেই তৃণমূল সূত্রে জানতে পারি বিকেল ৫:৩০তে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের ডাক দিয়েছেন। সারা বাংলার নজর এবার সেই দিকেই। আজই কি তাহলে বাংলার নির্ঘন্ট ঘোষণার সাথে সাথেই তৃণমূলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে ? তৃণমূলের গতিবিধি দেখে তার সম্ভাবনা প্রবল বলে ধারণা করা হচ্ছে।
আজকের প্রতিটি খৱৰ পেতে সবাই ফলো করুন এই সাইট

Chakdahar manus jishu singh k chai
ReplyDelete