অমিত শাহের হিন্দি ভাষণ বুঝতে না পেরে গঙ্গাসাগরে সভা ছাড়লেন ছাড়লেন মানুষ

 

বাংলায় এসে হিন্দিতে বক্তব্য অমিত শাহের। স্বাভাবিকভাবে দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গঙ্গাসাগরের সাধারন মানুষ অমিত শাহের হিন্দি বক্তব্যে বিন্দুমাত্র উৎসাহিত না হয়ে সভা শুরুর কয়েক মিনিটের মধ্যেই বাড়ি ফেরার পথ ধরলেন।


এমনিতেও এদিন যে মাঠে অমিত শাহের সভার আয়োজন করা হয়েছিল, তার প্রায় ৩ ভাগ জায়গা ফাঁকা পড়ে থাকে। ইতিমধ্যেই লোক জোগাড় করতে পারার ব্যর্থতার জন্য বিজেপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজ্য বিজেপি নেতাদের কাছে ভর্ৎসনা সহকারে জবাবদিহি করা হয়েছে বলে জানা গিয়েছে।


এর আগে নাড্ডার সভায় লোক জোগাড় করতে পারেনি রাজ্য বিজেপির নেতারা।  রাগে সেই সভাস্থলে না গিয়েই ফিরে যান নাড্ডা।

Comments