শেষ মুহূর্তে 'ছক্কা'! রাজ্যের দৈনিক শ্রমিকদের বেতন বাড়ালেন মমতা


নগরকেন্দ্রিক কর্মসংস্থান প্রকল্পের আওতায় অদক্ষ শ্রমিকদের (মোট সংখ্যা ৪০,৫০০) দৈনিক বেতন ১৪৪ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা, স্বল্পদক্ষ শ্রমিকদের (৮,০০০ জন) ক্ষেত্রে ১৭২ টাকা থেকে বাড়িয়ে ৩০৩ টাকা ও নতুন সৃষ্টি করা দক্ষ শ্রমিকদের (৮০০০ জন) দৈনিক বেতন করা হয়েছে ৪০০ টাকা।

নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার ঠিক আগেই রাজ্যের প্রায় ৫৬ হাজার ৫০০ জন শ্রমিকের দৈনিক বেতন বৃদ্ধি করা হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ট্যুইট করে এই খবর জানিয়েছেন। নগরকেন্দ্রিক কর্মসংস্থান প্রকল্পের আওতায় অদক্ষ শ্রমিকদের (মোট সংখ্যা ৪০,৫০০) দৈনিক বেতন ১৪৪ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা, স্বল্পদক্ষ শ্রমিকদের (৮,০০০ জন) ক্ষেত্রে ১৭২ টাকা থেকে বাড়িয়ে ৩০৩ টাকা ও নতুন সৃষ্টি করা দক্ষ শ্রমিকদের (৮০০০ জন) দৈনিক বেতন করা হয়েছে ৪০০ টাকা।

Comments