দেশনায়ক নেতাজীকে "অসন্তুষ্ট নায়ক" ঘোষণা কেন্দ্রের - ক্ষোভে ফুঁসছে বাঙালি


কেন্দ্র আয়োজিত একটি অনুষ্ঠানে নেতাজী, ক্ষুদিরাম সহ বাংলার প্রথম সারির স্বাধীনতা সংগ্রামীদের "অসন্তুষ্ট নায়ক" আখ্যা দেওয়া হলো.

১৯ তারিখে এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ও উপস্থিত থাকার কথা. কলকাতার জাতীয় গ্রন্থাগারে হওয়ার কথা এই অনুষ্ঠানটির, যেটিতে বাংলার বীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার কথা. এই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু তাল কাটলো অনুষ্ঠানটির বিজ্ঞাপনে যেখানে এই বিশ্ববরেণ্য স্বাধীনতা সংগ্রামীদের " অসন্তুষ্ট নায়ক " বলে উল্লেখ করা হয়েছে। 

বাঙালির কাছে চিরকালই এই মনীষীদের নামগুলো আবেগের মতন কাজ করে. বাংলায় বিধানসভা ভোটার মুখে দাঁড়িয়ে এই ধরণের ভুল বাংলা লিখে বাঙালির সেই আবেগকেই বোধহয় আবারো আঘাত করলো বিজেপি। এর মাধ্যমেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিরাগত তত্ত্বকেই প্রকারন্তরে সমর্থন করলো বিজেপি। 

এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বাংলার বিভিন্ন সমাজের মানুষ, বিজেপির বাংলা থেকে ১৮ জন নির্বাচিত সংসদ ও ২ জন কেন্দ্রীয় মন্ত্রী থাকা সত্ত্বেও এইভাবে প্রতিনিয়ত বাঙালা ভাষা, বাংলার মনীষীদের অপমান করাটা বাঙালি মেনে নিতে পারছে না.

রাজ্যের শাসক দল তৃণমূল এই বিষয়ে সুর কড়া বিরোধিতা করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহার টুইট দেখুন 


তৃণমূল সমর্থকদের থেকেও একের পর এক টুইট দেখা যায়


Comments