শাহের উন্নয়ন কটাক্ষ, পাল্টা দিল তৃণমূল


আজ কোচবিহারের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন শাহ বলেন, ‘মোদী সরকার গরিবদের জন্য ১১৫টা প্রকল্প চালু করেছে। সেই প্রকল্প বাংলায় বন্ধ করে রেখেছেন মমতা দিদি আর তার ভাইপো। কিন্তু মে মাসের পর আপনি আর তা করতে পারবেন না। কারণ আপনি তখন আর মুখ্যমন্ত্রী থাকবেন না’।

আজ আবারও তোলাবাজি ও কাটমানির অভিযোগে সরব হন শাহ (Amit Shah)। বলেন কেন্দ্র থেকে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য যে টাকা পাঠানো হয়েছে তা খেয়ে নিয়েছেন ভাইপো ও তার সাগরেদরা।

এরপরই তৃণমূলের (Trinamool) রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’brien) শাহকে কটাক্ষ করে টুইট করেন। তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি পর্যটক দলের ম্যানেজারও বটে, বাংলায় প্রতিবার বক্তৃতা দেওয়ার সময় লাই ডিটেক্টর পরীক্ষায় ব্যর্থ হবেন। আজকের মিথ্যা উন্নয়নের জন্য কেন্দ্রের পাঠানো টাকা নাকি সরানো হয়েছে। উদ্ভট অভিযোগ! প্রমাণ দিন। কিন্তু সবার আগে বাংলার পাওনা ৭৭,০০০ কোটি টাকা মিটিয়ে দিন।”

Comments