শুভেন্দুর বাড়ির সামনে অভিষেকের মেগা-সভা । বড় চ্যালেঞ্জ ছুড়বেন অভিষেক ?


এ বলছে,'ফেরেববাজ, তোলাবাজ'। ও আবার বলছে, 'মীরজাফর,ঘুষখোর।' প্রথমজন শুভেন্দু অধিকারী। দ্বিতীয়জন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিটি সভাতেই নিয়ম করে একে অপরকে আক্রমণ শানাচ্ছেন 'দুই মূর্তি'। দক্ষিণ ২৪ পরগনায় সভা করার কথা আগেই ঘোষণা করেছেন শুভেন্দু। এবার অধিকারী গড়ে নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ ফেব্রুয়ারি হতে চলেছে সেই হাইভোল্টেজ সভা। 

গত ১৮ জানুয়ারি নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এবার তিনিই হতে চলেছেন প্রার্থী। তাঁকে ৫০ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার পূর্ব মেদিনীপুরে পা রাখছেন অভিষেক। সূত্রের খবর, কাঁথিতে অধিকারীদের বাসভবনের কাছাকাছিই থাকছে তাঁর সভাস্থল। নিশ্চিতভাবে ভিড় ওই সভাকে থেকে ভূমিপুত্রকেই নিশানা করবেন ডায়মন্ড হারবারের সাংসদ। এর পাশাপাশি তৃণমূলের কাছে ভিড় আনার চ্যালেঞ্জও থাকছে।

এই মেগা জনসভা থেকে শুভেন্দুর বিরুদ্ধে অনেক চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Comments