গরু-পাচার ও কয়লা কেলেঙ্কারিতেও এবার শুভেন্দুর ছবি লিক

প্রসঙ্গত বিনয় মিশ্রকে নিয়ে প্রতিদিনই গরু পাচার ও কয়লা কেলেঙ্কারি বলে চিল্লিয়ে বেড়াচ্ছে বঙ্গের বিজেপি নেতারা।  তারই মধ্যে এবার খোদ শুভেন্দু অধিকারী ও কৈলাশ বিজয়বর্গীয়র সাথে জুড়ে গেল গরু পাচার ও কয়লা কেলেঙ্কারির নাম। যেই শুভেন্দু নিজে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বিনয় মিশ্রকে নিয়ে কটাক্ষ করছেন রোজ, সাথে গরু পাচার সহ কয়লা কেলেঙ্কারির মতো অভিযোগ তুলছে তার সাথেই ছবি ভাইরাল শুভেন্দুর। ফেসবুকে আজ সকাল থেকেই তিনটে ছবি ভাইরাল হয়েছে যেখানে স্পষ্ট বিনয় মিশ্র ও বিজেপি যোগ। 

শুধু শুভেন্দু অধিকারী নয়, বিনয় মিশ্রর সাথে কৈলাশ বিজয়বর্গীয়র সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠে ছবি হয়েছে ভাইরাল। 

দেখুন সেই ছবি। 



ছবি অনুযায়ী বিনয় মিশ্রর সাথে প্রথম ছবি রয়েছে বিজেপি নেতার করণ শর্মার, ও সেই করণ শর্মার সাথেই যোগ রয়েছে কৈলাশ বিজয়বর্গীয়র। 

তাহলে কি গরু পাচারের অভিযোগ তুলতে গিয়ে খোদ নিজেই 'গরু-চোর' প্রমাণিত হয়ে যাচ্ছে শুভেন্দু? কয়লা কেলেঙ্কারি নিয়ে বক্তব্যরাখতে গিয়ে কি নিজেই কয়লা মাফিয়া প্রমাণিত হয়ে যাচ্ছে কৈলাশ ?

ফেসবুক জুড়ে ভাইরাল ছবি অনেক প্রশ্ন রেখে গেল রাজনৈতিক মহলের কাছে

Comments