নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতার দেওয়াল লিখন শুরু হতেই দলে দলে শুভেন্দু অনুগামীদের ফেরার হিড়িক তৃণমূলে
একুশের ভোটের ঢাকে কাঠি পড়ে গেল। সোমবার নন্দীগ্রাম এতে খালির মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক ঘোষণার পরে, অনেকেই ভেবেছিলেন মমতা ব্যানার্জি হয়তো ফ্লুক দিচ্ছেন নন্দীগ্রামে দাঁড়ানোর কথা বলে। কিন্তু সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জীবনের প্রথমবার হোটেল ওরাই করে যিনি এখনো অজেয় রয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে আসার পাত্রী নন।
তাই তিনি নন্দীগ্রাম ছাড়ার 24 ঘণ্টা কাটতে না কাটতেই উৎসাহে ভরপুর তৃণমূল নেতা এবং কর্মীরা শুরু করে দিলেন নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লেখা।
আর নন্দীগ্রাম থেকেই যে শুভেন্দু অধিকারীর শেষের শুরু, তার প্রমাণ পাওয়া গেল মমতা নন্দীগ্রাম থেকে ফিরে আসার কয়েক ঘন্টার মধ্যেই শুভেন্দু অনুগামী বলে পরিচিত কর্মী-সমর্থক এবং নেতারা তৃণমূলে ফিরে আসার হিড়িক দেখে।

Comments
Post a Comment