বাংলায় বিজেপির পরাজয় নিশ্চিত করে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর এদিন টুইট করে লিখে জানিয়েছেন। প্রশান্ত কিশোর লিখেছেন "বিজেপি কিছু তাদের সমর্থিত মিডিয়াকে দিয়ে মিথ্যা হাওয়া তুলছে, কিন্তু বাস্তবে বিজেপি দুই অংকের আসনও পেতে গিয়ে মুখ থুবড়ে পড়বে।"
তিনি আরও চ্যালেঞ্জ ছুড়ে লিখেছেন, "এই টুইট সেভ করে রেখে দিন, যদি বিজেপি এর থেকে বেশি কিছু করতে পারে আমি নিজের জায়গা ছেড়ে দেব"

For all the hype AMPLIFIED by a section of supportive media, in reality BJP will struggle to CROSS DOUBLE DIGITS in #WestBengal

PS: Please save this tweet and if BJP does any better I must quit this space!
— Prashant Kishor (@PrashantKishor) December 21, 2020

প্রশান্ত কিশোরের এই টুইট বাংলার রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল ছেড়ে শুভেন্দু সহ কিছুজন বিধায়ক বিজেপিতে যাবার পর থেকেই অনেকে গেল গেল রব তুলে দিয়েছিলেন, কিন্তু শুভেন্দুর বক্তব্যে "গাদ্দারি"র আভাস পেয়ে গোটা তৃণমূল কার্যত বিজেপির বিরুদ্ধে এককাট্টা হয়ে গেছে ও যথেষ্ট "টাফ ফাইট" দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তার মধ্যেই প্রশান্ত কিশোরের এই বার্তা তৃণমূলকে বাড়তি অক্সিজেন যোগান দেবে।

Comments
Post a Comment