শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতেই অন্তর্দ্বন্দ্ব শুরু বঙ্গ বিজেপিতে। তৃণমূল ভাঙার হুঙ্কার দিচ্ছিলেন অমিত শাহ। তার উল্টো ফল মিলছে নিজের দলেই। অমিত শাহ রাজ্য ছাড়তেই অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেল বিজেপিতে। নব্য বিজেপির সঙ্গে পুরতন বিজেপি কর্মী সমর্থকদের দ্বন্দ্ব প্রকট আকার নিয়েছে। দুর্গাপুরে বিজেপির রাজ্য সভাপতির সামনেই ধুন্ধুমার কাণ্ড। দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। দল বড় হলে সংঘাত বাড়ে সাফাই গেয়েছেন সায়ন্তন বসু।
বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব
দুর্গাপুরে দিলীপ ঘোষের সভায় ধুন্ধুমার কাণ্ড। দুর্গাপুরে দলের যোগদান সভার মাঝেই বিবাদে জড়ালেন দুই গোষ্ঠি। একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারে বলে অভিযোগ। হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষ। নব্য ও পুরতন দুই গোষ্ঠীর মধ্যেই সংঘাত বলে দাবি করা হচ্ছে। এই নিয়ে প্রবল উত্তেজনা শুরু হয় বিজেপি শিবিরে। শুভেন্দু আসায় একদিকে দল শক্তিশালী হবে বলে দাবি করেছেন অমিত শাহ। কিন্তু তাতে উল্টো ফল দেখা যাচ্ছে।
বিজেপিতে যোগ দিতেই শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছিলেন এবার বাংলায় সরকার গড়বে বিজেপি। তৃণমূলে পচন ধরে গিয়েছে। ১০ বছরে কোনও কাজ হয়নি। তৃণমূল কর্মীদের বিজেপিতে যোগদানের আহ্বান জানিয়েছিলেন তিনি। আরও তৃণমূল নেতা কর্মী বিজেপিতে আসবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু। কিন্তু সেটার প্রতিফলন কতটা দেখা যাবে তা এই দ্বন্দ্বের পর স্পষ্ট হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী এই বিজেপিতে যোগ দেওয়ায় পুরতন বিজেপি নেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে তাতে কোনও সন্দেহ নেই।

Comments
Post a Comment