তৃণমূল ভাঙতে গিয়ে উল্টে বিবাদ শুরু হয়ে গেছে বিজেপির অন্দরে। এদিন জিতেন্দ্র তিওয়ারিকে তৃণমূল থেকে বিজেপিতে নেবার প্রসঙ্গে বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বার্তা দেন দলে না নেবার। এবার সেই বিতর্কেই বাবুল সুপ্রিয়কে কার্যত অপ্রাসঙ্গিক প্রমান করে মুকুল রায় আজ সাংবাদিক সম্মেলন থেকে বলেন, "বাবুল বাবুলের ব্যক্তিগত মতামত বলেছে, তাতে কোনও যায় আসেনা।"
এই বার্তা থেকে স্পষ্ট বিজেপির অন্তর্দন্দ্ব। তাহলে কি দিলীপ লবি ও বাবুলের লবি পিছিয়ে পড়ছে ? এই চিন্তায় রাতের ঘুম উড়েছে বিজেপি শিবিরে। এদিকে শুভেন্দু যদি বিজেপিতে আসে, তাহলে আরও এক লবির উত্থান হবে। একটি ঝামেলায় জর্জরিত বিজেপি শিবির, একদিকে স্বপন দেবনাথের লবি বনাম মুকুল লবি, আরেকদিকে বাবুল সুপ্রিয় বনাম দিলীপের লবি, অন্য দিকে রাহুল সিনহা বনাম দিলীপ ঘোষ লবি, এদিকে দিলীপ ঘোষ ও মুকুল লবির টেক্কার মাঝে এবার কি সব শুভেন্দু লবি যোগ হবে ? তাহলে কি উল্টে ঘর বানাতে গিয়ে নিজের ভীত নাড়িয়ে ফেলছে বিজেপি ? তাহলে কি এই লাবিবাজিই ভোটের আগে বিজেপিকে তাসের ঘরের মতো ফেলে দেবে ?
তাহলে কি তৃণমূলের কৌশল হতে পারে এর পেছনে ? সময়ই বলবে।

Comments
Post a Comment