আজ তৃণমূল ভবনে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ ও সাংসদ সৌগত রায়ের উপস্থিতিতে বিজেপি ছেড়ে সুজাতা মন্ডল তৃণমূলে যোগ দিলেন। প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে সুজাতা মণ্ডলের হাতে পতাকা তুলে দেন তৃণমূলের প্রবীন সাংসদ সৌগত রায়। সৌগত রায়ের পা ছুঁয়ে কুনাল ঘোষের আশীর্বাদ নিয়ে তিনি বক্তব্য রাখতে শুরু করতেই উত্তাল হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। সুজাতা খা এদিন টানা বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। শুভেন্দুকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি। তিনি বলেন আমরা যারা বিজেপিকে ২থেকে ১৮করেছি, সেই বিজেপি আমাদের কোনদিন কোনও সুবিধা দেয়নি, আমাদের কদর দেয়নি, আমরা তাই এবার বাংলার সবথেকে প্রিয় নেত্রীর নেতৃত্বে লড়তে এসেছি। তিনি আরও বলেন, আমি চেলেঞ্জ নিতে ভালোবাসি, লড়াই করতে ভালোবাসি। বিজেপির জন্যও সর্বস্ব ত্যাগ করে সিকিউরিটি ছাড়াই লড়েছিলাম, এবার তৃণমূলে এসেছি নিঃস্বার্থে ও তৃণমূলের জন্য লড়ব, দিদিকে জেতাব। বিজেপিতে যোগ্যতা পাওয়া যায়না, মর্যাদা নেই, তাই সেখানে থাকা যায়না। আমি শুভেন্দু অধিকারীকে নেতা মনে করিনা, উনি সুযোগসন্ধানী। ১০বছর ধরে প্রতারণা করেছেন উনি
এর পরেই তিনি তৃণমূল ভবন থেকেই প্রকাশ্যে বলে দেন "এমনও তো হতে পারে, আজ আমি বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছি, কাল সৌমিত্র খাঁ ও আসতে পারে" তিনি আরও বলেন তার স্বামীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে "আপনার শুভ বুদ্ধি হোক, চলে আসুন এখানে, দিদির নেতৃত্বে উয়ন্নয়নের জন্য একসাথে কাজ করুন, আগের মতো তৃণমূলের জন্য লড়ুন"

Comments
Post a Comment