তৃণমূলে আসছে ৩-৪জন বিক্ষুব্ধ বিজেপি সাংসদ - তুমুল অন্তর্দন্দ্বই বিজেপির পরাজয়ের কারণ হবে ?

তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ গতকাল তৃণমূল ভবন থেকে প্রকাশ্যে ঘোষণা করে দিলেন যে বিজেপির অন্তর্দন্দের জেরে বহু বিজেপির নেতা কর্মীরা বিক্ষুব্ধ হয়ে রয়েছেন। ২১শের আগে প্রকাশ্যে রণহুঙ্কার দিয়ে কুনাল ঘোষ ঘোষণা করেই দিলেন সরাসরি তৃণমূল ভবন থেকে যে বিজেপির ৩-৪জন সাংসদ তৃণমূলে যোগদান করবেন। তিনি জানিয়ে দিলেন "বিজেপির ৩-৪জন সাংসদ আমাদের সাথে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন তৃণমূলে যুক্ত হবে বলে"

কৈলাশ বিজয়বর্গীয় ও অর্জুন সিংহের মন্তব্যের পর তৃণমূলের সাংসদ সৌগত রায়ও এদিন জানিয়েছিলেন যে "আমি মরে গেলেও বিজেপিতে যাবো না। আমি তৃণমূলের সাংসদ।"

বিজেপির সাংসদ অর্জুন সিংহকেও তিনি "থার্ড ক্লাস" বলে কটাক্ষ করেছে ও এসব কুৎসাকে অমিত মালভ্যের "মিথ্যা খবর" বলে জানিয়েছেন।

Comments