বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Sing) শনিবার সকালে ছটপুজো উপলক্ষে নৌকায় গঙ্গা ভ্রমণের সময়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। তাঁর মন্তব্য, ”শুধু শুভেন্দু অধিকারীই নয়, সৌগত রায়-সহ অন্তত ৫ জন তৃণমূল সাংসদ যে কোনও সময়ে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদানের জন্য প্রস্তুত। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা।” এ নিয়ে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া, ”আমি মরে যাব, তবু বিজেপিতে কখনও যাব না।”
অর্জুন সিংয়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy) প্রথমে তাঁর ‘দিবাস্বপ্ন’ বলে উড়িয়ে দিলেও পরে তাঁর তীব্র প্রতিক্রিয়া, ”আমি রাজনীতি ছেড়ে দেব, মরে যাব। তবু বিজেপিতে কিছুতেই যাব না। কারণ, বিজেপিকে সাম্প্রদায়িক দল বলেই আমি মনে করি। তার বিরুদ্ধে লড়াই সবসময় জারি থাকবে। উনি যা বলছেন, তা বিজেপির মিথ্যা প্রচার, গুজব উসকে দেওয়ার নীতি।”

Comments
Post a Comment