এদিন বাংলাকে কাশ্মীরের সাথে তুলনা করে বাংলাকে দ্বিতীয় কাশ্মীর বললেন দিলীপ ঘোষ। বাংলার পাহাড়-সমতল যদিও ভারতের স্বর্গ রূপে তুলে ধরে, তবে দিলীপ ঘোষের জন্য দার্জিলিং খুব একটা আনন্দময় কোনদিনই হয়নি। দার্জিলিংয়ে গিয়ে গোর্খাদের হাতে ক্যালানি খাওয়া থেকে শুরু করে গাড়িতে হামলা, সব কিছু মিলিয়ে দিলীপ ঘোষের দার্জিলিং সফর কোনদিন আনন্দময় হয়ে উঠতে পারেনি। সোশ্যাল মিডিয়াতেও দিলীপ ঘোষকে দার্জিলিং বলেও ট্রোল করে সবাই। একদিন এক ভিডিও ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায় "বাঘের বাচ্চা দিলীপ ঘোষ" স্লোগানকে ঘিরে। শেষে সেই ভিডিওর সাথেও দিলীপ ঘোষের দার্জিলিংয়ে "ক্যালানি" খাবার ভিডিও ভাইরাল করেছিল ফেসবুকের তৃণমূলপন্থীরা।
মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল বাংলার পর্যটনকে নিয়ে উদ্যোগী হয়ে দেশের মানচিত্রে সেরা প্রমান করার চেষ্টা করেছে, তবে আজ দিলীপ ঘোষ বাংলাকে স্বর্গ কাশ্মীরের সাথে তুলনা করে বসলেন। এবার কথা হলো দিলীপ ঘোষকি সত্যিই বাংলাকে স্বর্গ বলেছেন নাকি কাশ্মীরের অপরাধ নিয়ে বাংলাকে কটাক্ষ করেছে?

Comments
Post a Comment