রাজ্যের যে সব মানুষের স্বাস্থ্যবীমা নেই, পয়লা ডিসেম্বর থেকে সে সব মানুষকে, এবার আনা হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্পের (Swasthya Sathi Scheme) আওতায়। ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন মানুষ, সরকারি ও বেসরকারি হাসপাতালে।
এখনো পর্যন্ত রাজ্যে দেড় কোটি পরিবারের অন্তর্গত সাড়ে সাত কোটি মানুষ এই সুবিধা পেয়ে গেছেন। এবার বাকিরাও পাবেন।
পরিবারের বয়েজ্যেষ্ঠ মহিলার নাম এই কার্ড হয়। নিজের পরিবারের পাশাপাশি পরিবারের বয়েজ্যেষ্ঠ মহিলার বাপের বাড়ির পরিবারের সদস্যরাও এই বীমার সুবিধা পেয়ে থাকেন। এই কষ্টে রাজ্যের খরচ হয় বছরে প্রায় ৯২৫ কোটি টাকা।
আজ নবান্নে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথীর স্মার্ট কার্ড (Smart Card) প্রকাশ করেন।
কিভাবে এই কার্ডের জন্য আবেদন করা যাবে?
মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১লা ডিসেম্বর থেকে অভিযান শুরু হবে। দুয়ারে দুয়ারে সরকার ক্যাম্পেইনিং হবে। সেখানে গিয়ে আবেদন করা যাবে তারপর কার্ড যথা সময়ে পৌঁছে যাবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বের ইতিহাসে এই প্রকল্প দৃষ্টান্ত হয়ে থাকবে। অন্য রাজ্য গুলো পড়ে চাইলে অনুসরণ করতে পারে। তিনি এটাও জানিয়েছেন এজন্য সরকারের বছরের অতিরিক্ত আরো দুই হাজার কোটি টাকা খরচ হবে।

IF ONLINE = IT WILL BE BETTER TO HANDLE FOR ALL OF US (OFFICIALLY OR UNOFFICIALLY)
ReplyDelete