বাংলার রাজ্যপাল যে গোবিন্দ আগরওয়ালের পক্ষে সওয়াল করছেন, সেই ব্যক্তির বিরুদ্ধে অনেক অর্থনৈতিক অভিযোগ আছে, আজ সাংবাদিকদের জানালো তৃণমূল। আজ তৃণমূল ভবনে বেলা দেড়টায় সাংবাদিক সম্মেলন করেন সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়।
নোটবন্দির পর ম্যাঙ্গো লেন থেকে কলকাতা পুলিশ ১ কোটি ৪৬ লক্ষ টাকা উদ্ধার করে। তদন্তের পর উঠে আসে গোবিন্দ আগরওয়ালের নাম।
আইআরএস অফিসার নিরজ সিং বিজেপির ঘনিষ্ট। কলকাতা পুলিশের তদন্তে আয়কর দপ্তরের কর্মকর্তাদের সহ নিরজ সিং- এর গতবিধি, কোন হোটেলে স্থায়ীভাবে থাকতেন সব তথ্য বেরিয়ে আসে। কেন্দ্রীয় এজেন্সি ইডি গোবিন্দ আগরওয়াল এবং নিরজ সিং- এর বিরূদ্ধে কেস রেজিস্টার করে। তাদের ৩ কোটি ৮৮ লক্ষ টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করে। ইডির কাছ থেকে সেই তদন্তের নথি সংগ্রহ করে এবং আরো তদন্ত করে ২১ নভেম্বর কলকাতা পুলিশ গোবিন্দকে গ্রেপ্তার করে।
এরপরই কলকাতা পুলিশকে এবং তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন রাজ্যপাল জগদীপ ধনখড় । দোষীদের পক্ষে সওয়াল করছেন তিনি, জানান কল্যাণ। তদন্তে উঠে এসেছে সুদীপ্ত রায় চৌধুরির নামও। সুদীপ্তর নামে হিউম্যান ট্যাফিকিং, স্মাগলিং, এক্সটরশনের অভিযোগ আছে। সবই হয় ইডির রিপোর্টে। কিন্তু রাজ্যপাল দুষছে কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশকে অনুরোধ তিনি করেন ১৮৬ এবং ১৮৯ ধারায় রাজ্যপালের বিরূদ্ধে ফৌজদারি মামলা করতে।
২০১৮ সালে সুপ্রিম কোর্ট বলে রাজ্যপাল রাজ্য সরকারি কোন সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারেন না, জানান কল্যাণ। ২০১৬ তে সুপ্রিম কোর্ট বলেছে যে রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের কর্মচারী নন বা কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারেন না। রাজ্যপাল অসাংবিধানিক কাজে যুক্ত, অভিযোগ করেন কল্যাণ ।

Comments
Post a Comment