কদিন আগেই বিজেপি নেতা অর্জুন সিং দাবি করেছিলেন যে টিএমসি-র পাঁচ জন সাংসদ বিজেপিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই দাবি প্রত্যাখ্যান করে শাসকদল তৃণমূল প্রকাশ্যে জানিয়ে দিল বিজেপি দলের প্রায় তিন থেকে চার সংসদ সদস্য তাদের দলে যোগ দিতে যোগাযোগ করছেন।
এদিন প্রকাশ্যে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, “গতকাল কয়েকজন বলেছিলেন সৌগত রায় এবং অন্যরা অন্য একটি দলে যোগ দিচ্ছেন। সৌগত বাবু একজন প্রবীণ সংসদ সদস্য, তিনি বলে দিয়েছেন, মৃত্যু বরণ করে নিতে পারবেন, কিন্তু কোনদিন বিজেপিতে যাবেন না। এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বিজেপি নেতারা তাদের অভ্যন্তরীণ বিবাদের কারণে ক্ষুব্ধ হয়ে রয়েছে ও তাদের প্রায় ৩-৪ জন সাংসদ এবং অন্যান্য নেতারা তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য আমাদের সাথে যোগাযোগ করছেন, এই জেনে বিজেপি ঢাকার চেষ্টা করছে।
অর্জুন সিংয়ের দাবি প্রত্যাখ্যান করেছেন সৌগত রায়
বিজেপি সাংসদের দাবি প্রত্যাখ্যান করে সৌগত রায় বলেছিলেন যে এটি বিজেপির "ভুয় সংবাদ প্রচারের অংশ"
সৌগত রায় ANI কে বলেছেন, "এটি বিজেপির ভুয়া সংবাদ প্রচারের অংশ, এটি অমিত মালভিয়ার মিথ্যা সংবাদ ছড়িয়ে দেওয়ার কৌশল,২০২১ সালের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ নির্বাচন হবে ও মমতা বন্দ্যোপাধ্যায় পরপর তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরে আসবেন"

Comments
Post a Comment