শিবসেনা যাচ্ছেন শুভেন্দু ? বিজেপির হিন্দু ভোট ব্যাঙ্ক ভেঙে মমতাকে সুবিধা ?


বিজেপির ভোট ভাঙতে "মমতার কৌশল শুভেন্দু" ? শুভেন্দুর সভায় শিবসেনার পতাকা ঘিরে জল্পনা,

বাংলার রাজনৈতিক মহলে গুঞ্জন শুভেন্দুর হয় বিজেপি-তে যাবেন। নয়তো নিজের দল গড়বেন। দ্বিতীয় ক্ষেত্রে কয়েকটি বাস্তব ‘অসুবিধা’ আছে। প্রথমত, নির্বাচনের মাত্র ছ’মাস আগে দল গড়ে সেই দল নিয়ে ভোটে লড়তে গেলে প্রতীক সংক্রান্ত জটিলতায় পড়তে হতে পারে। দ্বিতীয়ত, নতুন দল গড়তে গেলে যে পরিকাঠামো তৈরি করতে হয়, তার জন্য বিভিন্ন বিষয়ের সংস্থান প্রয়োজন। এই কয়েকটি দিন বিবেচনা করে তাঁর অনুগামীদের একাংশ মনে করছেন শুভেন্দু বিজেপি-তেই সরাসরি যোগ দিতে পারেন। আবার অন্য একাংশের বক্তব্য, নন্দীগ্রামের মতো সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত কেন্দ্র থেকে যদি শুভেন্দুকে আবার ভোট লড়তে হয়, তাহলে তাঁর পক্ষে বিজেপি-তে যোগ দেওয়া ততটা লাভের না-ও হতে পারে।

তবে আজ হটাৎ এক ছবি দেখে নড়ে চড়ে বসেছে বাংলার রাজনৈতিক মহল। শুভেন্দুর সভার আগে গোটা মহিষাদল জুড়ে হটাৎ করে শিবসেনার পতাকা লাগানো হয়েছে।  গোটা এলাকা গেরুয়া হলেও বিজেপি নয়, রেঙে উঠেছে বর্তমান বিজেপির চরম বিরোধী শিবসেনার রঙে। উল্টোদিকে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবরও জল্পনা বাড়িয়েছে শুভেন্দু ও মোহন ভাগবতের বৈঠক সম্বন্ধিত খবর। অনেক খবরে শোনা যাচ্ছে শুভেন্দু নাকি দিল্লি যাচ্ছেন RSS প্রধান মোহন ভাগবতের সাথে বৈঠক করতে। তাহলে কি দেশের রাজনীতির পীঠস্থান বলে পরিচিত বাংলার ভূমিতে কি আরও এক ঐতিহাসিক রাজনীতির চাল দেখা যেতে চলেছে ? লোহাকে লোহা দিয়ে কাটতেই কি মমতার এই মাস্টারস্ট্রোক ?

তাহলে কি বিজেপির হিন্দু ভোট ব্যাঙ্ক ভেঙে চুরমার করতে ও ভোট ধর্মীয় সমীকরণ রুখতে মমতা শুভেন্দুকে ব্যবহার করবেন ?

কিভাবে সম্ভব ? শুনুন রাজ্যের অভিজ্ঞ রাজনীতিবিদরা এই বিষয়ে কি বলছেন। 

তাদের মতে যদি সত্যিই এমন পরিস্থিতি হয় যে শুভেন্দু তৃণমূল ছেড়ে শিবসেনার সাথে যুক্ত হয়ে লড়ে আগামী বিধানসভা নির্বাচনে তাহলে ১০০%ই সুবিধা পাবে তৃণমূল। বিগত লোকসভা নির্বাচন থেকে শুরু করে লকডাউনের সময় বাঙালি কর্মীদের আগলে রাখা পর্যন্ত, শিবসেনা আগা গোড়া মমতার পাশে দাঁড়িয়েছে ও বারংবার মমতার কথা শুনেছেন। এমনকি মহারাষ্ট্রের অর্কর গঠনের সময়ও মমতাকে দেখা গেছে বিজেপি বিরোধী দলগুলিকে ফোন করে একজোট হতে বলেছিলেন ও পরবর্তী সময়ে জোটবদ্ধ হয়েই সরকার গঠন করতে পেরেছে শিবসেনা জোট।  যেখানে মমতার অবদান অস্বীকার করা যায়না। তাহলে এবার বাংলায় মমতার সরকার গঠন নিশ্চিত করতে সাহায্যের হাত বাড়াতে পারে শিবসেনা। 

যদি এমন হয়ে থাকে তাহলে শুভেন্দু বিজেপির জায়গায় শিবসেনা যুক্ত হলে বিজেপির ভোট কাটবেই ও ঘুরিয়ে তৃণমূলের ভোট তৃণমূলেই রেখে ভোট বাড়াতে পারে মমতা - শুভেন্দু জুটি। শিবসেনার সাথে গেলে রাজ্যে হিন্দুত্বের জিগির তুলতে গিয়ে বারংবার ধাক্কা খাবে বিজেপি, যেমন মহারাষ্ট্রে বিজেপি ধর্মের জিগির তুলতে গেলেই শিবসেনার হিন্দুত্বের কাছে পরাস্ত হয়ে যায়। রাজ্যে ৭০% এরও বেশি ভোট হিন্দুদের।  এই ভোটের দিকে তাকিয়েই বিজেপি ঝাপটে চাইছে।  উল্টোদিকে মমতার ব্রাহ্মণ ভাতা থেকে শুরু করে মন্দির সংস্কার, স্কাইওয়াক, হিন্দুদের উৎসবে অংশগ্রহন বারংবার হিন্দুদের কাছে টেনে রেখেছে।  বিজেপি মুসলিমের তকমা দিতে চেয়েও মমতার ভোট ব্যাঙ্ক ভাঙতে পারেনি খুব একটা।  তবে এবারের বিধানসভা নির্বাচনের সময় বিজেপির ভোট সবটাই ভেঙে ফেলে ২০০+ আসনে জয় নিশ্চিত করতে মমতা এই মাস্টারস্ট্রোক চালতেই পারে। 

শুভেন্দু গিয়ে যদি বিজেপির বিরুদ্ধে সুর সপ্তমে তুলে হিন্দুদের বিজেপির থেকে সরিয়ে দিতে পারে, তাহলে বিজেপির অধ্যায়ের সমাপ্তি ঘটাতে পারে মমতা। 

আগামী দিনের সমীকরণ কি হতে চলেছে তা আজই বলা যদিও সম্ভব নয়, তবে যদি সমীকরণ মমতা-শুভেন্দু-শিবসেনা হয়ে থাকে তাহলে এডভ্যান্টেজ তৃণমূল হবে এটাই 'বাস্তব'

Comments