গোষ্ঠীদণ্ডের জের, ২১শে পরাজয়ের মুখে সভাপতি বদল বিজেপির - দিলীপ ঘোষ হারাচ্ছেন পদ


আমাদের এই পোর্টালে সর্বপ্রথম আমরা এই খবর জানাই যে বঙ্গ বিজেপিতে একের পর এক হেবীওয়েট উইকেট পতনের মূলে যে দিলীপ ঘোষ ও মুকুল পন্থীদের লড়াই, তা কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্ট বুঝতে পারছে ও সভাপতি বদল হতে পারে শীঘ্রই।
আজ আমাদের খবরই শীলমোহর দিল সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অন্যতম TIMES NOW। তারাও আজ এই খবর সম্প্রচার করে জানিয়ে দেন যে বিজেপির "গার্ড বদল হচ্ছে"।
বঙ্গ বিজেপির সভাপতির বদলের খবর তারা করে কার্যত জানিয়ে দিলেন যে ২১শের আগে এই নভেম্বরেই মমতাকে হঠাতে এসে নিজেকেই সরে যেতে হবে দিলীপ ঘোষকে।
সূত্রের খবর, ২১শের আগে তৃণমূলের বাড়বাড়ন্ত ও বিজেপির শক্তিক্ষয় টের পেয়ে আগামী ৫ই নভেম্বর দিলীপ ঘোষকে সরিয়ে সংঘ থেকে নতুন মুখ আনতে চাইছে বঙ্গ বিজেপি শিবির।
এবার দেখার বিষয় যে নতুন সভাপতি কি পারবে বিজেপির ভাঙ্গন রুখতে ? নাকি ১৯শে এত আসন জেতার পরেও ২১শে খালি হাতেই ফিরতে হবে দিলীপ - রাহুলদের।
এক নজরে দেখুন টাইমস নাও কি খবর করেছেন।



Comments