বিহারে বাঙালির দুর্গাপুজো ভাসান আটকালো পুলিশ - লাঠিচার্জে জখম নাবালক


প্রতিমা বিসর্জন ঘিরে হিংসার ঘটনার প্রতিবাদে মুঙ্গেরে ভোট বয়কটের ডাক




মুঙ্গের:মুরি মুড়কির মতো চলছে গুলি। প্রতিমার সামনে জড়ো হওয়া ভক্তদের ওপর বেধরক লাঠিচার্জ করছে পুলিশ। আবার কখনও চলছে পুলিশের ওপর ইটবৃষ্টি। উঠল স্লোগান। বুধবার বিহারে প্রথম দফার বিধানসভা ভোট। ঠিক তার ৪৮ ঘণ্টা আগে দুর্গা প্রতিমা বিসর্জন ঘিরে এভাবেই সংগঠক এবং পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল বিহারের মুঙ্গের। ইতিমধ্যেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। আহত আরও বেশ কয়েকজন।

স্থানীয় সূত্র বলছে, মুঙ্গেরের কোতয়ালি থানা এলাকার আজাদ চক দিয়ে দুর্গা প্রতিমা বিসর্জনের একটি শোভাযাত্রা যাচ্ছিল। সেইসময় দেরি হওয়া নিয়ে পুলিশের সঙ্গে পুজো উদ্যোক্তাদের ঝামেলা বাধে।প্রথমে বচসা.....তারপর মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় গণ্ডগোল। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি শুরু হয়।   

সোমবার রাতে প্রতিমা বিসর্জন নিয়ে হিংসারর ঘটনার পর বিহারের মুঙ্গেরে চরম ক্ষুব্ধ স্থানীয়রা। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও নিয়ন্ত্রণে। প্রশাসনের কার্যকলাপে ক্ষুব্ধ স্থানীয়দের একাংশ আজ ভোট বয়কটের কথা বলছেন। বিহারে আজ বিধানসভা নির্বাচনে প্রথম পর্বের ভোটগ্রহণ চলছে। সোমবারের ঘটনার প্রতিবাদে মুঙ্গের চেম্বার অফ কমার্স অনির্দিষ্টকালের জন্য বনধের ডাক দিয়েছে। তাদের দাবি, দোষী পুলিশ কর্মী ও অন্যান্য আধিকারিকদের বরখাস্ত করতে হবে। সোমবারের ঘটনায় ৭০ থেকে ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদে শহরে বনধের ডাক দেওয়া হয়েছে। এই ঘটনায় এক নাবালকের জখম হওয়ার ঘটনায় জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন মুঙ্গেরের এসপি-কে ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহও এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন এবং ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন। তিনি দোষী আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কংগ্রেস বিহুপুর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও মুঙ্গেরের এসপি-র বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা দায়েরের দাবি জানিয়েছে।

Comments