কেন্দ্রের কাছে আবার বঞ্চিত বাংলা, রেশন পাবে না রাজ্য নভেম্বরে


 রেশন নিয়ে‌ ফের প্রকাশ্যে কেন্দ্র–রাজ্য সংঘাত। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় রাজ্যকে আগামী নভেম্বর মাসের রেশন দেবে না কেন্দ্র। সম্প্রতি চিঠি দিয়ে তা রাজ্যকে জানিয়ে দিল কেন্দ্র।

যদিও বারংবারই কেন্দ্রের বিরুদ্ধে নিম্নমানের খাদ্যসামগ্রী দেওয়ার অভিযোগ এনেছে রাজ্য সরকার। পোকা ধরা ছোলা, আকারে ছোট, একটু চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে, গমের চেহারাও ভাল নয়। কালচে, অনেকটাই নষ্ট। এমনই খারাপ মানের সামগ্রী পাঠানো হয়েছে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ খাদ্য যোজনা’র গ্রাহকদের জন্য। প্রতিবারই এমন অভিযোগ ছিল রাজ্যের খাদ্যদপ্তরের।

 অন্যদিকে, কেন্দ্র ছ’‌মাসের রেশন দিলেও রাজ্য সরকার পৃথকভাবে আগামী বছর জুন মাস পর্যন্ত সাধারণ মানুষকে রেশন দেওয়ার কথা ঘোষণাও করে।

Comments

  1. কি করব এসব খেয়ে বেচে আছি

    ReplyDelete

Post a Comment