সোশ্যাল মিডিয়ায় বিজেপির একচেটিয়া অপপ্রচারের জবাবে বাংলায় কমিউনিটি রেডিও পরিষেবায় জোর দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এই ভাবনাটি সম্পূর্ণ ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মস্তিস্ক প্রসূত।
ভারতে প্রায় ৬ লক্ষ গ্রাম রয়েছে। তার মধ্যে মাত্র ২.৫ লক্ষ গ্রামে ইন্টারনেটের সুবিধে আছে। বাংলাতেও বহু গ্রামে এখনো কোন ইন্টারনেট পৌঁছায়নি। এই ডিজিটাল গ্যাপকেই কমাতে মুখ্যমন্ত্রীর এই উদ্ভাবনী ভাবনা।
এইসব অপেক্ষাকৃত পিছিয়ে পড়া জায়গাগুলিতে কমিউনিটি রেডিওর মাধ্যমেই সরকারি সুযোগ সুবিধের খবর চাষী, ছাত্রছাত্রী, শ্রমিকদের কাছে পৌঁছে দেবে বাংলার সরকার।
যেখানে ইন্টারনেট এখনো পৌঁছয়নি সেখানে বয়স্ক মানুষ, গৃহবধূ, স্কুল পড়ুয়া, কৃষকদের কাছে কন্যাশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী ইত্যাদি প্রকল্পের খবর পৌঁছবে সরকার। তাই কমিউনিটি রেডিওই এখন তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষের কাছে পৌঁছনোর সবচেয়ে বড় অস্ত্র।

Comments
Post a Comment