বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ রাহুলের - ১০-১২দিনের মধ্যেই তৃণমূলে আসছে রাহুল?

হ্যাঁ, সর্বপ্রথম আমাদের সাইটেই এই খবর পেয়েছিলেন যে রাহুল সিনহা এবার তৃণমূলের পথে। এবার কার্যত আমাদের খবরেই শীলমোহর দিলেন রাহুল সিনহা। "আমি যা বলার ১০-১২ দিনের মধ্যেই বলব।"

এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায় বিজেপির অন্দরে চরম বিক্ষোভ। রাহুল সিনহা নিজের দলের কমিটির রদবদল নিয়ে আজ প্রকাশ্যে লাইভ করে বক্তব্য রেখে জানায় "আমাকে পদ থেকে সরিয়ে তৃণমূলের একজনকে পদে আনা হলো, এর থেকে বড় দুর্ভাগ্যের কিছু হয়না, বিগত ৪০বছরের কঠোর পরিশ্রমের পুরস্কার পেলাম আজ। আমি আগামী ১০-১২দিনের মধ্যে আমার রাজনৈতিক পদক্ষেপবিষয়ে জানিয়ে দেব।"

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ঘুরিয়ে জানিয়ে দিলেন বিজেপি ছাড়ার কথা। ১০-১২দিনের মধ্যে আগামী পদক্ষেপ জানানোর কথা বলে দিলেন রাহুল সিনহা।

এদিকে কদিন আগেই প্রাক্তন সভাপতি তথাগত রায়ের মুখ থেকেও বিজেপির বিরুদ্ধে ক্ষোভের বাহিপ্রকাশের ভিডিও দেখতে পাওয়া গেছে, এবারের সংযোজন রাহুল সিনহা।

এই প্রসঙ্গে অনুপম হাজরা যদিও এড়িয়ে যেতে চেয়েছে, তবে বাংলার রাজনৈতিক মহলে যে তুলকালাম হতে চলেছে তা বলাই বাহুল্য 

Comments