দিলীপ গড়েই বিজেপির ভাঙ্গন - দিলীপকে ভোটে জেতানো শ্রমিক নেতা এবার তৃণমূলে

এবার দিলীপ ঘোষের নিজের ঘরে ভাঙন। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগেই  ভাঙন। খড়গপুরের ৪ বিজেপি নেতা যোগ দিলেন তৃণমূলে। ‘দিলীপবাবুর গড় ঝুরঝুর করে ভেঙে পড়ছে,  কটাক্ষ স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। রাজদীপ গুহ সাংসদ প্রতিনিধি কমিটির সদস্য। অজয় চট্টোপাধ্যায় খড়গপুর উত্তর মণ্ডলের সভাপতি। শৈলেন্দ্র সিংহ বিজেপির খড়গপুর শ্রমিক সংগঠনের সভাপতি। সজল রায় স্থানীয় বিজেপি নেতা। চার বিজেপি নেতাই আজ যোগ দিলেন তৃণমূলে।

খড়গপুরে চন্দ্রিমা ভট্টাচার্য্য ও বিধায়ক প্রদীপ সরকারের উপস্থিতিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির চার প্রভাবশালী নেতা। এঁরা হলেন স্থানীয় বিজেপি নেতা সজল রায়, খড়গপুর উত্তর জোনের সভাপতি অজয় চট্টোপাধ্যায়, খড়গপুরের শ্রমিক সংগঠনের সভাপতি শৈলেন্দ্র সিং ও বিজেপি-র সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক রাজদীপ গুহ। তৃণমূলের দাবি ওঁদের যোগদান খড়গপুর সদরে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও সমৃদ্ধ আর শক্তিশালী করবে।

Comments