এক নজরে দেখুন আজ মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে কি কি বললেন
পুলিশ এলাকায় 34 হাজার 437 টি পুজো
কলকাতা পুলিশ এলাকায় 2509 টি পুজো
মন্ডপ এমনভাবে করুন যাতে দর্শকদের মধ্যে দূরত্ব থাকে
রাতে মণ্ডপে পৃথক ঢোকা বেরোন পথ রাখুন
মণ্ডপে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার রাখুন
মণ্ডপে মাস্ক করে প্রবেশ, কিলোমিটার আগে স্যানিটাইজার।
কেউ মাস্ক না পড়ে এলে মাস্ক পরতে বলতে হবে।
মুখকে আড়াল রাখতে পারলেই সংক্রমণ ঠেকানো যাবে।
পুজোর পরে যাতে সংক্রমণ না ছড়ায় দেখতে হবে।
মন্ডপের সাইড ঢাকা রাখতে হলে, ছাদ খোলা রাখুন ।
এবার সুরক্ষার জন্য বেশি সংখ্যক স্বেচ্ছাসেবী রাখতে হবে
স্বেচ্ছাসেবীদের জন্য ফেস শিল্ডের ব্যবস্থা করতে হবে
অঞ্জলীর সময় ভিড় হয়, দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে।
একটা সময় না করে পৃথক পৃথক সময় সিঁদুর খেলুন।
ভিড় নয়, অল্প লোক নিয়ে বিসর্জন করুন
সাংস্কৃতিক অনুষ্ঠান এড়িয়ে চলুন
ক্লাব মন্ডপের সামনে অনুষ্ঠান নয়
পুজোর মণ্ডপে একসঙ্গে দুটো গাড়ি ঢুকবে না।
পুজোর জন্য রাজ্য বিদ্যুৎ পর্ষদ ৫০ শতাংশ ছাড় দেবে।
পুজোর ১০ বছর হয়ে গেলে অনুমতি দেওয়ার বিষয়টি দেখা হবে
পুরসভা, পঞ্চায়েত কোনও ট্যাক্স নেবে না।
পুজো কমিটিকে ৫০ হাজার টাকা দেবে রাজ্য সরকার।
বিভিন্ন পুরস্কারের বিচারকমণ্ডলী সকাল ১০টা থেকে ৩টে পর্যন্ত মণ্ডপে আসতে পারবেন। বিচারকদের অনুরোধ ২টো গাড়ির বেশি আনবেন না। সম্ভব হলে ভার্চুয়ালি মণ্ডপ দেখুন।
উদ্যোক্তাদের ক্রমাগত মাইকে কোভিড বিধি মেনে চলার ঘোষণা করতে হবে।
এই বছর বিসর্জন কার্নিভাল হবে না। আগামী বছর দ্বিগুণ বড় করে হবে।
আসছে বছর আবার হবে

Comments
Post a Comment