কেন্দ্রের বিরুদ্ধে ফের পথে নামছে তৃণমূল, ৩ দিন রাজ্য জুড়ে বিক্ষোভ তৃণমূলের

Mamata Banerjee holds road show in south Kolkata | Indiablooms - First  Portal on Digital News Management

রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগে করোনা আবহেই পথে নামছে তৃণমূল কংগ্রেস। সেপ্টেম্বরের ৮, ১৪ ও ২০ তারিখ রাজ্যের সর্বত্র প্রতিবাদ কর্মসূচি পালন করবে রাজ্যের শাসক দল। বুধবার এই ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জিএসটি-সহ বিভিন্ন খাতে কেন্দ্রের থেকে রাজ্যের পাওনা না মেলার অভিযোগ তুলেই এই প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল৷ এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, রেল থেকে ভেল একের পর এক জাতীয় সম্পত্তি বিক্রির বিরুদ্ধে ,বেকারত্বের ,কর্মীসংকোচনের বিরুদ্ধে ,এয়ারপোর্ট বিক্রির বিরুদ্ধে ব্লকে ব্লকে বিক্ষোভ কর্মসূচী পালন করবে তৃণমূল৷

তিনি আরও বলেন, জনস্বার্থবিরোধী কার্যকলাপ করছে মোদী সরকার৷ রাজ্যর উন্নয়নকে সচল রাখতে আমাদের টাকা দিতে হবে। ১৫ টি রাজ্য একসঙ্গে দাবী তুলেছে।নিয়ম কানুনের সময় রাজ্য ভাগীদার থাকলে প্রয়োগের সময় না। রাজ্য প্রাপ্য না পেলে উন্নয়নে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। বাংলাকে বাংলার পাপ্য দিতেই হবে এই দাবিতে তৃণমূল প্রতিবাদ করবে ব্লকে ব্লকে৷

প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দেয়, কোভিড সঙ্কটের মধ্যে রাজ্যগুলিকে জিএসটি-র প্রাপ্য ১৪ শতাংশ দেওয়া সম্ভব হচ্ছে না। এরপরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে রাজ্যগুলির প্রতি ‘বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী৷ রাজ্যের বকেয়া জিএসটি টাকা এখনও না মেটানোয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও ৫ রাজ্যের মুখ্যমন্ত্রী৷

Comments

  1. 3 din andolon ey bangla hok
    Uttal. PM CARE FUND ER TAKA mara BJP, chal chor
    BJP, Sishu chor BJP, dolit o
    Muslim hottar biruddhey &
    Kendra r bonchonar biruddhey tibro gono
    Andolon gorey tulun. CBI
    ED Rly. And CENTRAL GOVT
    Office gulor samney aborodh
    Korun TMC r pokkho thekey.

    ReplyDelete

Post a Comment