উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের প্রায় সব জেলাতেই দলবদল চলছে। প্রতিদিনই চলছে দলবদল। এই প্রতিবেদন কোনও দলবদলের নয়। বিজেপির ঘর ভেঙে অরাজনৈতিক ব্যক্তির তৃণমূলে যোগদান। আর তা হয়েছে মদন মিত্রের উদ্যোগে। প্রভাবশালী বিজেপি সাংসদের দাদা তৃণমূলে যোগ দিয়েছেন।
তৃণমূলের পতাকা হাতে লকেট চট্টোপাধ্যায়ের দাদা
এবার বিজেপি নেত্রী তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের ঘরে ভাঙন। তাঁর দাদা সুশান্ত চট্টোপাধ্যায় তৃণমূলে যোগ দিয়েছেন। দক্ষিণেশ্বরে কৃষি বিল নিয়ে তৃণমূলে বিক্ষোভের মঞ্চে মদন মিত্রের হাত থেকে তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।
তৃণমূলে যোগ বিভিন্ন দলের কর্মী,
সমর্থকদের ওইদিন তৃণমূলে যোগ দিয়েছেন বিভিন্ন দল থেকে আসা কমপক্ষে ২০০ কর্মী, সমর্থক। এমনটাই দাবি করা হয়েছে শাসকদলের তরফে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে যুক্ত হতে চান
সুশান্ত চট্টোপাধ্যায় জানিয়েছে, তিনি আগে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও, সমাজ সেবামূলক কাজে যুক্ত। বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে যুক্ত হতে চান। সেই জন্যই মদন মিত্রের হাত ধরে তৃণমূলে যোগদান বলে জানিয়েছেন।
পরিবারের সমর্থন নিয়েই তৃণমূলে যোগ সুশান্ত চট্টোপাধ্যায় আরও দাবি করেছেন তাঁর এই তৃণমূলে যোগদানের পিছনে পরিবারের সমর্থন রয়েছে।
Source - OneIndia

Comments
Post a Comment