গত ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা দিয়ে সারা রাজ্য জুড়ে চলছে বিজেপি ভেঙে তৃণমূলে যোগদান কর্মসূচি। ২১শের আগে শাসক দল নিজের শক্তিবৃদ্ধিতে প্রবল জোর দিয়েছে তা বলাই বাহুল্য। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচিত ডায়মন্ড হারবারে এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে কর্মসূচি ছিল চোখে পড়ার মতো। কয়েক হাজার বিজেপি কর্মীর জামায়েত প্রমান করে দিয়েছিল যে ডায়মন্ড হারবারে তাদের আগের দলের কফিনে শেষ পেরেক পুঁতে তারা আজ তৃণমূলে যোগদান করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনে লড়তে চলেছেন।
এদিন বিজেপির খোর্দ্দ মন্ডলের সভানেত্রী শম্পা হালদার, প্রাক্তন সিপিএমের প্রাধন দীনেশ বাগ, বিজেপির খোর্দ্দ মন্ডল কমিটির প্রাক্তন কোষাধ্যক্ষ কৃষানু হালদার সহ প্রায় ৮০০ কর্মী বিজেপি ও সিপিএম থেকে ডায়মন্ড হারবার ২নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাহাবুবার রহমান গায়েনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।







Comments
Post a Comment