পঞ্চায়েত ভোটে ২৫ আসনের কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে বিজেপি পেয়েছিল ১৩ আসন। আর তৃণমূল পেয়েছিল ১২টি আসন। ১৩টি আসন নিয়ে বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হলেও, তাঁদের বোর্ড গঠন করা হয়ে ওঠেনি। তৃণমূল জানায়, তাঁদের সঙ্গেই সংখ্যা রয়েছে।
পঞ্চায়েত ভোটের পর বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও ২৫ আসনবিশিষ্ট পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করতে পারেনি। আদালতে এতদিন থমকে ছিল বিষয়টি। আদালত বোর্ড গঠনের নির্দেশ দেওয়ার পর দুই পঞ্চায়েত সমিতি সদস্য তৃণমূলে যোগ দেন।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের তোড়জোড় শুরু করল তৃণমূল।
এরপর দুই বিজেপি সদস্যের তৃণমূলে যোগদানের ফলে বিজেপি কমে দাঁড়ায় ১১-তে। আর তৃণমূল বেড়ে হয় ১৪। ফলে তৃণমূল এবার বোর্ড গঠনের তোড়জোড় শুরু করে। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, তৃণমূলই সংখ্যাগরিষ্ঠ, তৃণমূলই বোর্ড গঠন করবে। ১৪ জনকেই উপস্থিত থাকতে বলা হয়েছে পরবর্তী বৈঠকে।

Comments
Post a Comment