মহুয়া মৈত্রের হাত ধরে নদিয়ায় তৃণমূলে যোগ দিলেন বিরোধী শিবিরের প্রায় শতাধিক কর্মী-সমর্থক

kolkata news

বিধানসভা ভোটের আগে নদিয়ায় শক্তি বাড়ল শাসকদল তৃণমূলের। নদিয়া জেলা তৃণমূলের সভাপতি তথা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সংসদ মহুয়া মৈত্রের হাত ধরে অন্যান্য রাজনৈতিক দল থেকে আসা দুই শতাধিক কর্মী-সমর্থক যোগদান করলেন তৃণমূলে। মঙ্গলবার সকালে কৃষ্ণনগর পুরসভার দ্বিজেন্দ্রলাল মঞ্চে এক রাজনৈতিক যোগদান অনুষ্ঠানে তৃণমূলে আগত যোগদানকারীদের হাতে আনুষ্ঠানিক ভাবে দলীয় পতাকা তুলে দিলেন মহুয়া মৈত্র-সহ অন্যান্য বিধায়ক ও তৃণমূলের জেলার নেতৃত্ববৃন্দ।

এদিন মূলত নদিয়া জেলার তেহট্ট, করিমপুর, নাকাশিপাড়া, চাপড়া-সহ জেলার বিভিন্ন এলাকা থেকে বিজেপি, সিপিএমের মতো রাজনৈতিক দলের দুই শতাধিক কর্মী-সমর্থক আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন তৃণমূলে। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তার উন্নয়নের শরিক হতেই তারা তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন বলেই এই দিন জানান যোগদানকারীরা।

আজকের এই অনুষ্ঠানে যোগদান পর্বের পরিপেক্ষিতে ২০২১-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোনোর লক্ষ্যে তৃণমূল আর এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক মহল। ভোটের আগে শাসকল তৃণমূলে যোগ দেওয়ার এই ধারা অব্যাহত থাকবে বলে দাবি করেছে তৃণমূল।

source - Mahanagar 24x7

Comments