পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু সংখ্যা কম করে দেখানো হচ্ছে। এদিন এক ভিডিওবার্তায় এমনটাই অভিযোগ করলেন লোকসভায় কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। এই ঘটনা পরিকল্পনা করেই কথা হচ্ছে বলে অভিযোগ করেছেন অধীর।
অধীর চৌধুরী বলেছেন, তিনি দায়িত্ব নিয়েই বলছেন, রাজ্যে করোনায় মৃত্যু কম করে দেখাচ্ছে রাজ্য সরকার। তিনি বলেন, এই অভিযোগ তিনি আগেও করেছেন, এখনও করছেন। অধীর বলেন, পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষকে ধোঁকা দেবেন না।
অধীর চৌধুরীর অভিযোগ, পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিকাঠামোর অভাবের কারণে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন না। স্বাস্থ্যকর্মীদের রুটি, রুজির ব্যবস্থাও ঠিকভাবে করা হচ্ছে না।
অধীর চৌধুরী আরও অভিযোগ করেন, করোনা মোকাবিলায় গ্রাম বাংলায় উপযুক্ত পরিকাঠামো নেই। স্বাস্থ্যকর্মীদের পিপিই কিটস, গ্লাভস দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি। বড়বড় কথা বললেও সাধারণ মানুষের জন্য বিজ্ঞান সম্মত পরিষেবা রাজ্য সরকার দিতে পারছে না বলে অভিযোগ করেছেন অধীর।
এব্যাপারে বাংলার মানুষকে সজাগ ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সরকারের সব কথা বিশ্বাস করার আগে, একবার যাচাই করে দেখার পরামর্শও দিয়েছেন তিনি।
Source - OneIndia

Comments
Post a Comment