দেবের মানবিক রূপ - করোনা রোগীর প্লাজমা থেরাপির জন্য রক্ত জোগাড় করে দিলেন দেব

Mamata's maiden trip abroad sparks controversy - India Newsকরোনা কালে ফের ত্রাতার ভূমিকায় দেব (Dev)। এবার করোনা (COVID-19) আক্রান্তের প্লাজমা থেরাপির জন্য রক্তের ব্যবস্থা করে দিলেন অভিনেতা-সাংসদ। টুইটে বন্ধুর হয়ে দেবকে ধন্যবাদ দিলেন তরুণী।

ঘটনার সূত্রপাত হয়েছিল ২১ আগস্ট। দেবকে ট্যাগ করে টুইটে কৃপা বসু নামে এক তরুণী জানান, তাঁর বন্ধু ইমন বিশ্বাসের মা জয়া ঘোষ বিশ্বাস করোনার আক্রান্ত হয়ে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে ভরতি রয়েছেন। প্লাজমা থেরাপির জন্য রক্তের প্রয়োজন। করোনা আক্রান্ত হয়ে সেরে উঠেছেন এবং ২৮ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে এমন ব্যক্তি যদি থাকেন। যদি তাঁর ব্লাড গ্রুপ AB+ হয় তাহলে যেন দয়া করে যোগাযোগ করা হয়। টুইট শেয়ার করে সাহায্যের আবেদন জানান দেব। কৃপা বসুকে মেসেজ করে ফোন নম্বর দিতে বলে কলকাতা পুলিশও।

রবিবার টুইটে কৃপা জানান, দেবের উদ্যোগে রক্ত পেয়েছেন তিনি। এর জন্য অভিনেতা-সাংসদকে ধন্যবাদ জানিয়ে লেখেন। 

করোনার আবহে বরাবর মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা-সাংসদ। বিদেশে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করেছেন, ঘাটালে ফেরা শ্রমিকদের কাজের ব্যবস্থা করেছেন আবার লকডাউনের দিনগুলোতে ঘাটালের স্বাস্থ্যকেন্দ্র গুলির বাইরে রোগীর আত্মীয়-পরিজনদের খাবারের ব্যবস্থাও হয়েছে তাঁর উদ্যোগে। আগামী দিনেও মানুষের পাশে এভাবেই থাকতে চান অভিনেতা-সাংসদ।

Comments