কমেন্ট করেই ব্লক তৃণমূল - ফেসবুকে ১০কোটি খরচ বিজেপি আইটি সেলের


সূত্রের খবর শুধুমাত্র ফেসবুক বিজ্ঞাপনেই অফিসিয়ালি ১০কোটি টাকা খরচ করল বিজেপি আইটি সেল।

সম্প্রতি অভিযোগ উঠেছিল ফেসবুক নাকি বিজেপির বিতর্কিত ও বিদ্বেষমূলক পোস্টের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না, যা নিয়ে উত্তাল হয়েছিল দেশের রাজনীতি। আজ ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আরও একবার সেই অভিযোগ সামনে এনে ফেসবুকের বিরুদ্ধে ক্ষোভ উঘরে দিলেন তৃণমূলের ছাত্র-যুব ব্রিগেড। তাদের সবার অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভে তারা তাদের নেত্রীর পক্ষে কমেন্ট করছিলেন। হটাৎ করেই লাইভ চলাকালীন তাঁরা সবাই দেখতে পারে একই সাথে কার্যত সকল কমেন্ট করা তৃণমূল কর্মীদের ফেসবুক ব্লক করে দেয়।

এই অভিযোগ দু -এক জনের নয়, কার্যত সবার অভিযোগ যে একসাথে ফেসবুক সবাইকে ব্লক করে দিয়েছে যারাই তৃণমূলের পক্ষে কমেন্ট করছিলেন। তাদের আরও অভিযোগ যে বিজেপি আইটি সেলের যারা শিক্ষক নিয়োগের নামে ফেক একাউন্ট দিয়ে এত কমেন্ট করছিল, তারা কেউ ব্লক হয়নি, কিন্তু ফেসবুক দায়িত্ব নিয়ে বেছে বেছে তৃণমূলের সবাইকে ব্লক করেছে।

ফেসবুককে ঘিরে এত রাজনৈতিক চাপানুতরের মধ্যে  উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর গত ১৮ মাসে ফেসবুকে সবথেকে বেশি বিজ্ঞাপন দিয়েছে বিজেপি। কোটি কোটি টাকা ফেসবুককে দিয়েছে বিজেপি দল।

সামাজিক বিষয়, রাজনীতির বিষয়ে দেওয়া হয়েছিল এই বিজ্ঞাপন। ২০১৯সালের ফেব্রুয়ারি থেকে বিজেপি মাত্র কিছু পেজেই খরচ করেছে ১০কোটির ওপরে।

সবথেকে বেশি বিজ্ঞাপনদাতার ১০টি পেজের মধ্যে ৪টিই বিজেপির। My first Vote for Modi -  পেজে খরচ হয়েছে১.৩৯ কোটি,  Bharat ki Maan ki baat  পেজে খরচ হয়েছে ২.৪৪ কোটি টাকা, Nation with Namo পেজে খরচ হয়েছে ১.২৪ কোটি টাকা।

শুধুমাত্র বিজেপির পেজের জন্যই অফিসিয়ালি ৪কোটি ৬১লক্ষ টাকা দিয়েছে ফেসবুককে। এছাড়াও আনফিসিয়াল ভাবে এই পরিমাণ কার্যত ৩০কোটি ছাড়াবে বলে জানিয়েছেন তৃণমূল সমর্থকদের গ্রূপ 'ফ্যাম'।

ফ্যামের সভাপতি দেবতোষ চন্দ জানিয়েছেন "বিজেপি অর্থ বনাম আমাদের দিদির প্রতি আবেগ, জয় আমাদের হবেই। পয়সা দিয়ে আমাদের আবেগ কিনতে পারবে না বিজেপি। আমাদের যতই ব্লক করুক, বাস্তবের মাটিতে তৃণমূলের প্রতি, দিদির প্রতি আবেগ, হৃদয়ে দিদির নাম মুছতে পারবে না ফেসবুক বা বিজেপি। আমরা অর্থনৈতিকভাবে দলীয় সমর্থক হিসেবে মোকাবিলা না করতে পারলেও, রাজনৈতিক ভাবে বিজেপির বিরুদ্ধে জনমত গড়ে তুলে আমরা এই বিজেপি 'নাইটি সেলের' বিরুদ্ধে রাজনৈতিক ভাবে মোকাবিলা করার ক্ষমতা রাখি"

তৃণমূলের সমর্থকদের এই ব্লক প্রসঙ্গে তৃণমূলের অন্যতম প্রচারক রিতম প্রামানিক জানিয়েছেন "আমাদের এভাবে রুখতে পারবে না বিজেপি, আজ আমরা বাংলার ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছি, দিদির লাইভ চলাকালীন ৩লক্ষ কমেন্ট করেছে বাংলার যুব সমাজ। এই ঝড়ের নাম দিদি ঝড়, বিজেপি আমাদের তাই ভয় পেয়ে ফেসবুককে অর্থ দিয়ে ব্লক করাচ্ছে। আমি এর তীব্র নিন্দা করি। এভাবে আমাদের রুখতে পারবে না, দিদির জন্য ছাত্র সমাজ বলছে, বলবেই। ছাত্রদের কন্ঠরোধ করতে চাইলে পথে নেমে হবে প্রতিবাদ।"

Comments