ফেসবুকের দিল্লি অফিস হলো বিজেপি আইটি সেলের বর্ধিত অফিস - তৃণমূলের কড়া আক্রমন


ফেসবুকের দিল্লি অফিস হলো বিজেপি আইটি সেলের বর্ধিত অফিস -  ফেসবুককে তৃণমূলের কড়া আক্রমন

সম্প্রতি বিজেপি ও ফেসবুক আঁতাত নিয়ে উঠে এসেছে বহু চাঞ্চল্যকর তথ্য, সরব হয়েছে আমাদের গণতান্ত্রিক ভারতের প্রতিটি বিরোধী দল। একই সুরে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেসও।  ইতিমধ্যেই তৃণমূলের সমর্থকদের সবথেকে বড় পেজ - ফ্যামের পেজ বন্ধ করার নোটিস দিয়েছে ফেসবুক।  ২১শের আগে ফেসবুক তৃণমূলের সমর্থক ব্রিগেডে ধাক্কা বলেই মনে করছে প্রতিটি তৃণমূল গ্রূপ। গতকাল অভিজ্ঞ সাংবাদিক প্রসূন গুপ্ত নিজেও ফেসবুকে এই প্রসঙ্গে পোস্ট করে লিখেছেন "ফ্যামকে প্যাচে ফেলার চেষ্টা করছে ফেসবুক"

ফেসবুকের এরকম মনোভাবের বিরুদ্ধে তৃণমূলের প্রতিটি সমর্থক ডেরেক ও'ব্রায়েনের আগের এক ভিডিও পোস্ট করছে ফেসবুকে। যেখানে দেখা যাচ্ছে ভারতের সংসদ ভবনে দাঁড়িয়ে ডেরেক কার্যত ফেসবুককে কাঠগড়ায় তুলে বিজেপির সাথে অশুভ আঁতাত প্রমান করে দিচ্ছেন। 

তার বক্তব্য - NDA এর এক গোপন সঙ্গী আছে, ফেসবুক। ফেসবুকের সিনিয়র ম্যানেজমেন্ট ব-কলমে বিজেপির ক্যাম্পেন ম্যানেজার। আপনারা এগুলো টিভিতে, খবরে দেখতে পাবেন না, কেননা এটি খুব কড়া সত্য।  এটাই ভারতের ফেসবুকের আসল ফেস। ফেসবুকের দিল্লি অফিস কার্যত বিজেপির এক বর্ধিত অফিস, আর আমি এই কথা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি। ফেসবুক এলগোরিথম বিজেপি বিরোধী পোস্টগুলি সেন্সর করে দেয়। বিনিময়ে ফেসবুক আরও অনেক সুবিধা পায় এদের থেকে

দেখুন সেই ভিডিও:

Comments