তৃণমূল সুপ্রিমো বলেন, দলের মহিলা কর্মীরা রাজ্যের ৭০ হাজার বিজোড় বুথের প্রত্যেকটিতে পরিদর্শন করবেন এবং তাঁরা বুথের ২০ জন মহিলার সঙ্গে অন্তত কথা বলবেন। তাঁদের বোঝাবেন টিএমসির উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে। তাঁদের সচেতন করার এই কর্মসূচির মাধ্যমেই তাঁরা মহিলাদের প্রভাবিত করতে চাইছেন।
রাজ্যে ক্ষমতালাভের পর থেকে মহিলাদের ক্ষমতায়ন পক্ষে বরাবরই সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সরকার মহিলাদের উন্নয়নের পরিকল্পনাও করেছে বহু সামাজিক প্রকল্প রূপায়ণের মাধ্যমে। কন্যাশ্রী-সহ সরকার যে কয়েকটি নারী কল্যাণমূলক কর্মসূচি চালু করেছে, তার উদাহরণ তুলে ধরবেন মহিলা কর্মীরা।
মমতা বন্দ্যোপাধ্যায় ৪৮ শতাংশের বেশি সংখ্যক মহিলা ভোটারদের মন জয় করার লক্ষ্যে দলের মহিলা কর্মীদের নামাতে চলেছেন ময়দানে। তাঁরা তৃণমূল সরকারের নারী শিক্ষার প্রচার, কন্যাশ্রী প্রকল্পের উপকারিতা, বাল্য বিবাহ রোধ নিয়ে বুথে বুথে ঘুরে মহিলাদের বোঝাবেন কর্মীরা। মোট কথা মহিলাদের কাছে গিয়ে সরকারি প্রকল্পের সুবিধা তুলে ধরাই তৃণমূলের লক্ষ্য।
২০২১-এর লক্ষ্যেই তাঁরা এ ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। মহিলা কর্মীদের নামিয়ে ফায়দা তোলার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। তৃণমূল যে মহিলাদের সর্বক্ষেত্রেই গুরুত্ব দেয় সেই বার্তা দেবেন কর্মীরা। মহিলাদের তৃণমূলের সঙ্গে পথ চলার বার্তা দেবেন। বার্তা দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের পৃথক প্ল্যাটফর্মটি দিয়েছেন। তাঁর হাত শক্ত করুন, একই সাথে পথ চলুন।

Comments
Post a Comment