করোনা মোকাবিলায় পথ দেখাচ্ছে বাংলা - প্রতিদিন বাড়ছে সুস্থতার হার


কলকাতা: বাংলায় একদিনে ফের বাড়ল সুস্থ হয়ে ওঠার হার৷ আর গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৭ হাজারের বেশি টেস্ট৷ আক্রান্ত ২ হাজারের বেশি৷ একদিনে কমল মৃতের সংখ্যা৷ মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে রাজ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ১০৫ জন৷

এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ২২ জন৷ সুস্থ হয়ে উঠার হার বেড়ে হয়েছে ৬৬.৭৪ শতাংশ৷ গতকাল সোমবার ছিল ৬৫.৬২ শতাংশ৷ গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ১৩৪ জন৷ তবে এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে হল ৬২ হাজার ৯৬৪ জন৷ গতকাল সোমবার ছিল ৬০ হাজার ৮৩০ জন৷

অন্যদিকে একদিনের হিসেবে কমেছে মৃতের সংখ্যা৷ মঙ্গলবারের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৩৮ জনের৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৩৯ জন৷ কিন্তু বাংলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৪৯ জনে৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমেছে৷ এই পর্যন্ত অ্যাক্টিভ আক্রান্ত ১৯ হাজার ৪৯৩ জন৷

গতকাল ছিল ১৯ হাজার ৫০২ জন৷ সোমবার থেকে মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত অর্থাৎ একদিনে মৃত্যু হয়েছে ৩৮ জনের৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৩৯ জনে৷ যে ৩৮ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা বেশি৷ কিন্তু কলকাতায় কমল মৃতের সংখ্যা৷ তবে উত্তর ২৪ পরগনার তুলনায় কলকাতায় আক্রান্তের সংখ্যা বেশি৷

তথ্য অনুযায়ী এদিনের মৃত্যুর পরিসংখ্যান, উত্তর ২৪ পরগনার ১৮ জন৷ কলকাতার ১০ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ২ জন৷ হাওড়া ৪ জন৷ হুগলি ১ জন৷ দক্ষিণ দিনাজপুর ১ জন৷ দার্জিলিং ২ জন৷ কলকাতায় একদিনে আক্রান্ত ৭৭৮ জন৷ আর দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা৷ ওই জেলায় একদিনে আক্রান্ত ৪৬২ জন৷

একদিনে টেস্ট হয়েছে ১৭ হাজার ২১ টি৷ এটাই একদিনে বাংলায় সর্বোচ্চ টেস্ট৷ গতকাল ছিল ১৭ হাজার ৫টি৷ এই পর্যন্ত মোট টেস্টের সংখ্যা ৮ লক্ষ ৩৯ হাজার ২১১টি৷ গতকাল ছিল ৮ লক্ষ ২২ হাজার ১৯০ টি৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৫৭টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷

আরও ৩ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷ বাংলায় ৮৩ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ২৮ টি হাসপাতাল ও ৫৫ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে আইসিইউ শয্যা রয়েছে ৯৪৮টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৩৯৫টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷

Source- Kolkata24x7

Comments