সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) নিয়ন্ত্রিত ক্লার্কশিপের প্রাথমিক পরীক্ষার (প্রিলি) ফল বেরিয়েছে। আর তাতে ৬৬ হাজারের বেশি চাকরি পদপ্রার্থী সফল হয়েছেন। চূড়ান্ত পরীক্ষাতে বসতে চলেছেন তাঁরা। আগামী ২৭ সেপ্টেম্বর এই সংক্রান্ত পরীক্ষা হতে পারে বলে খবর।
বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, বিশাল সংখ্যক সফল প্রার্থীকে চূড়ান্ত পরীক্ষাতে ডাকা হবে। নিয়োগের ক্ষেত্রেও লিস্ট লম্বা হবে বলে জানা যাচ্ছে। আর তা হলে সরকারি অফিসে করণিক পদে রেকর্ড নিয়োগ হবে রাজ্যে। প্রকাশিত খবর মোতাবেক, ক্লার্কশিপের প্রাথমিক পরীক্ষায় এবার সবচেয়ে বেশি সংখ্যক চাকরিপ্রার্থী সফল হয়েছেন।
জানা যাচ্ছে, বিভিন্ন সরকারি দফতরে এই মুহূর্তে যা শূন্যপদ, সেই নিরিখে ৬ হাজারের বেশি নিয়োগও হতে পারে বলে মনে করা হচ্ছে। আর তা একটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে একটি রেকর্ড হিসাবেই মনে করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কত নিয়োগ করা হবে তা নবান্নই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা যাচ্ছে।
পিএসসি তরফে আরও বলা হয়েছে, এবারে বহু সংখ্যক পরীক্ষার্থী প্রাথমিক পরীক্ষায় একই নম্বর পেয়েছেন। ফলে সফল পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। প্রকাশিত ওই খবরে বলা হয়েছে যে, ক্লার্কশিপের প্রাথমিক পরীক্ষা হয় গত ২৫ জানুয়ারি।
ওবিসি-এ এবং বি শ্রেণীর জন্য ছিল যথাক্রমে ৪৩ ও ৫৬.৩৩। এই হিসেবে মোট ৬৬ হাজার ৪৯২ জন লিখিত চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। পরীক্ষায় বসেছিলেন প্রায় ৬ লক্ষ পরীক্ষার্থী।
Source - Kolkata 24x7
এবার সফল পরীক্ষার্থীদের ইংরেজি, বাংলা, হিন্দি, নেপালি, উর্দু এবং সাঁওতালির মধ্যে যে কোনও একটি ভাষার উপর ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের চূড়ান্ত লিখিত পরীক্ষায় বসতে হবে। এই পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সফল চাকরি পদপ্রার্থীদের তালিকা প্রকাশ করবে পিএসসি। এমনটাই প্রকাশিত খবরে বলা হয়েছে।

আমি তনুশ্রী গোস্বামী, আমারা nsoc computer teacher, ছিলাম।কিন্তু আজ কাজ হারিয়ে ছি।আমি আপনাকে দিদি, আলোর দিশা ভেবে এগিয়ে যেতে চাই ।কাজ ফিরে পেতে চাই ।
ReplyDeleteআমি তনুশ্রী গোস্বামী, আমারা nsoc computer teacher, ছিলাম।কিন্তু আজ কাজ হারিয়ে ছি।আমি আপনাকে দিদি, আলোর দিশা ভেবে এগিয়ে যেতে চাই ।কাজ ফিরে পেতে চাই ।
ReplyDeleteDidi amar ekta kaj chai.
ReplyDelete