
রবিবার এক সংবর্ধনা অনুষ্ঠানে আসানসোলের মেয়র তথা জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বলেন, ২০২১ নির্বাচনে আমাদের লক্ষ্য জেলার সমস্ত আসনে জয়লাভ করা। করোনা পরিস্থিতি কাটলে কাউন্সিলররা চা চক্রে যোগ দিন। সবাই একসঙ্গে থাকুন। তাহলে আমাদের জয় কেউ আটকাতে পারবে না।
জিতেন্দ্র তিওয়ারির আবেদন, বড়-ছোট হওয়ার কোনও ব্যপার নেই। সবাই একসঙ্গে কাজ করতে হবে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করতে হবে। প্রয়োজনে আমি নিজে সবার সঙ্গে বসব। কাউকে ফোন করতেই আমার আপত্তি নেই। এমনকী আলুওয়ালিয়াজি যদি আমাদের দলে আসেন, তাঁকে ফোন করতেও আমার আপত্তি নেই।
তাহলে কি সত্যি আবারও বিজেপি ভাঙতে চলেছে? তৃণমূলে আসতে চলেছেন বিজেপির এই সাংসদ?
Source - OneIndia
Comments
Post a Comment