বিজেপির আরও এক উইকেট পতন - আগামীকালই তৃণমূলে ফিরছেন বিপ্লব মিত্র

বিজেপির আরও এক উইকেট পতন হতে চলেছে কাল

সূত্রের খবর আগামীকাল বেলা ১টায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চলেছে বিপ্লব মিত্র। 

দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের জেলা সভাপতি ছিলেন এই নেতা, বিগত লোকসভা নির্বাচনের সময় বিজেপির প্ররোচনায় পা দিয়ে দল বদলায় বিপ্লব মিত্র। 

এবছর ২১শে জুলাই দিদি ডাক দিয়েছিলেন যারা ভুলবশত বিজেপি গেছেন তারা ফিরে আসুন, সম্ভবত দিদির ডাকেই আবার সব মতভেদ ভুলে তৃণমূলের ২১শের জয় নিশ্চিত করতে দলে ফিরেছেন বিপ্লব মিত্র।

যদিও এখনো অবধি সবটাই সোশ্যাল মিডিয়ার জল্পনা। আগামীকাল বেলা ১টায় যুক্ত হবার কথা রয়েছে, দেখা যাক বাস্তবে আগামীকাল কি হয়। 

Comments