বিজেপি ছাড়ছেন অর্জুন সিং! বিজেপির গোষ্ঠী দ্বন্ধ প্রকাশ্যে

মুকুল রায়কে নিয়ে এখনো বিজেপির দলের অন্দরে অস্বস্তি রয়েছে। এর মধ্যেই আবার সরব হলেন অর্জুন সিং। প্রকট হয়ে উঠল রাজ্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির সাত দিনব্যাপী সাংগঠনিক বৈঠক শেষ হয়েছে দিল্লিতে। আসন্ন ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি কিভাবে লড়বে তা নিয়েই বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বৈঠকের শেষদিনে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সামনেই ক্ষোভ উগরে দেয় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।

এই বৈঠকে অর্জুন সিং, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির আরও দুই একজন প্রভাবশালী নেতার সামনেই সরাসরি বলেন, “মাত্র দুই বা তিন জনের হাতেই রাজ্য বিজেপির ক্ষমতা কুক্ষিগত হয়ে রয়েছে।” রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন অর্জুন। সরাসরি নাম না করলেও অর্জুনের আক্রমণের মূল লক্ষ্য যে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সাংগঠনিক সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় তাতে কোন সন্দেহ নেই সূত্রের খবর। অর্জুন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং শিব প্রকাশের সামনেই বলেন বাংলার কয়েকজন নেতার বাইরে কারো মতামতকে গুরুত্ব দেওয়া হয় না।

সূত্রের খবর দিলীপ ঘোষের বিরুদ্ধে বিজেপির রাজ্য নেতৃত্বে আরও দুই একজন নেতা কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ জানিয়েছেন। বেশ কিছুদিন ধরেই দিলীপ ঘোষ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ একাধিক রাজ্য বিজেপি নেতার। রাজ্য বিজেপির এক সাংসদের কথায়, “নাডডা জী যদি সকলের সঙ্গে আলাদাভাবে কথা বলেন তাহলে ১৫ জনই রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে কথা বলবেন। কেন যে দিলীপদা সবাইকে নিয়ে কাজ করতে চাইছেন না বুঝতে পারছিনা।” তৃণমূল থেকে আসা বিজেপি নেতার কথায় যারা নতুন করে দলে এসেছেন তাদের কার্যত একঘরে করে রাখা হয়েছে।

অর্জুন সিং এর ব্যারাকপুরে সাংগঠনিক কমিটি তৈরি হলো অথচ তাকে কিছু জানানো হয়নি। রাজ্য বিজেপির কেউ কেউ মনে করছেন বৈঠকের মাঝপথে মুকুল রায়ের দিল্লি থেকে ফিরে আসা এবং অর্জুন সহ বেশকিছু রাজ্য বিজেপি নেতার মূল রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার মধ্যে গভীর যোগসুত্র আছে। যদিও অর্জুন সিং কে প্রশ্ন করা হলে তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। কিন্তু এর মধ্যেই জল্পনা শুরু হয়েছে তবে কি বিজেপি ছাড়তে চলেছেন অর্জুন সিং?

খবরের সত্যতা যাচাই করা হয়নি

Source - Kolkata Times - https://kolkatatimes24.com/west-bengal/61700/arjun-singh-leaves-bjp-bjps-internal-problem-exposed/?fbclid=IwAR1vX3KFW8yf_uMK4GYzcfyGU9_1g0vmRNKlDI4gu1ObioRmRd5GM4is_XU

Comments

  1. Abay bokochoda Tora koto ar fake news chorabi..ar TMC chamchami korbi...ar por bolbi dilip Ghosh TMC ar Amit shah congress join korche..koto ar taka khabi

    ReplyDelete
  2. হা হা হা একুশে আর আসবেনা বিজিপি

    ReplyDelete
  3. 😀Ei sobe suru aro anek dekhbi

    ReplyDelete
  4. এইসব বালছাল খবর আপনারা কোথায় পান?

    ReplyDelete
  5. এসব বিজেপি নেতা দের ক্লিক বাজি

    ReplyDelete

Post a Comment