সর্বপ্রথম আমাদের সাইটেই খবর করা হয় বিপ্লব মিত্রকে নিয়ে জল্পনা। আজ কার্যত আমাদের খবরই সিলমোহর।
বিজেপিকে দক্ষিণ দিনাজপুরে শেষ করে দিয়ে তৃণমূলে ফিরলেন বিপ্লব মিত্র ও তার ভাই প্রশান্ত মিত্র।
এদিন তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায়, গৌতম দাস, অর্পিতা ঘোষের উপস্থিতিতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে বিপ্লব মিত্রকে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে ফিরিয়ে আনলেন পার্থ চট্টোপাধ্যায়।
বিপ্লব মিত্র তৃণমূলে যুক্ত হয়েই বিজেপির দিকে তোপ দেগে বললেন "বিচ্যুত হয়ে বিজেপিতে চলে গেছিলাম, তাই দিদির ডাকে আবার ফিরে এলাম। নিজের ঘরে ফিরে এলাম আমি এবং আমার ভাই ফিরে এলাম। ১৯৯৮থেকে এই দলে দিদির আহ্বানে কংগ্রেস থেকে এই দলে এসেছিলাম, পরবর্তীকালে নেত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন অনেক, আমিও আমার সাধ্য মতো চেষ্টা করেছিলাম। আমাদের একটাই লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে প্রতিষ্ঠা করে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দলকে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির স্বরযন্ত্রের বিরুদ্ধে লড়তে চাই ও মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রী করতে আমরা সৈনিক হিসেবে কাজ করব।"
এদিন যোগদানের পর দক্ষিণ দিনাজপুর তৃণমূলের সভাপতি গৌতম দাস বলেন " আজ আমাদের খুব খুশির দিন, বিজেপি ছেড়ে বিল্পব মিত্র দলে এলেন। আমাদের দল আরও শক্তিশালী হবে এই জেলায়। আমরা দিদির নেতৃত্বে একজোট হয়ে লড়ে জেলার ৬টি আসনেই তৃণমূলের জয় নিশ্চিত করার চেষ্টা করব।"

Comments
Post a Comment