আমাদের খবরেই সিলমোহর - বিজেপি ছেড়ে তৃণমূলে বিপ্লব মিত্র - বিজেপির মহাভাঙ্গন


আমরাই প্রথম খবর করেছিলাম, আমরাই প্রথম বলেছিলাম যে বিজেপিতে মহা-ভাঙ্গন ধরতে চলেছে, আমরাই প্রথম বলেছিলাম যে দক্ষিণ দিনাজপুরে বিজেপিকে শেষ করে দিয়ে তৃণমূলে আসছেন বিপ্লব মিত্র। 

আজ বেলা ১:৩০শে তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতির উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিপ্লব মিত্র। সাথে এলেন তার ভাই প্রশান্ত মিত্র (গঙ্গারামপুরের প্রাক্তন পৌরপ্রধান)

আমাদের সমীক্ষা ভুল হয়না - তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন " ২১শে জুলাই থেকে দিদির ডাকে এই যোগদান পর্বের কাজ গতি পেয়ে গেছে, যারা বিজেপিতে চলে গেছিলেন, তারা সবাই এবার একে একে ফিরে আসবেন"



Comments

  1. বিজেপির এমন ই কার্য-কলাপ যেখানে কোনো সৎ-চরিত্র বান লোক ঐ দলে টিকে থাকতে পারবেন না।
    এক মাত্র মান-সম্মান হীন লোকেরাই ঐ দলে থাকবেন।

    ReplyDelete

Post a Comment