দিল্লিতে বসে যারা শাসন করছে তারাই দেশকে টুকরো টুকরো করছে - বিস্ফোরক রামচন্দ্র গুহ

Image result for ramchandra guhaএবার সরাসরি কড়া ভাষায় কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন বিশিষ্ট ঐতিহাসিক রামচন্দ্র গুহ। শুক্রবার তিনি বলেন, সত্যিকারের টুকরে টুকরে গ্যাং দিল্লির শাসন-ক্ষমতায় বসে আছে। এরাই সত্যিকারের বিভাজন করা মানুষ। এই মন্তব্যের মধ্যে দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, দেশের মানুষে মানুষে বিভেদ তৈরি করার আসল দল দিল্লিতে ক্ষমতায় বসে রয়েছে। এরাই দেশকে ভাগ করছে। অর্থাত্‍ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে যে আগুন জ্বলছে তার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার তিনি বেঙ্গালুরুর রাজপথে গান্ধীজির ছবি নিয়ে এই আইনের প্রতিবাদে নেমেছিলেন। তখন পুলিশ তাঁকে টেনে হিঁচড়ে গ্রেপ্তার পর্যন্ত করে। তাতে দেশজুড়ে প্রবল বিক্ষোভ আছড়ে পড়েছিল। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। এদিন তিনি বলেন, '‌যাঁরা দেশের শাসন করছেন দিল্লিতে বসে তাঁরাই দেশকে ভাগ করছেন। তাঁরাই দেশের নাগরিকদের মধ্যে ধর্মে-ভাষায় বিভাজন করছেন। আর আমরা অহিংস পথে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছি।'‌
এদিন তিনি অভিযোগ করেন, '‌সংশোধিত নাগরিকত্ব আইন আসলে মেরুকরণের আইন। আর আমাকে বেআইনি পথে আটক করা হয়েছিল। কী ধরণের গণতন্ত্র এখানে চলছে?‌ আমি পুলিশকর্মীদের প্রতি সহানুভূতিশীল। কারণ তারা অস্বস্তির মধ্যে পড়ে উপরতলার নির্দেশে কাজ করতে হচ্ছে।'‌

Source - Ajkal

Comments