রানি রাসমনি রোডে সিএএ-র বিরোধী মিছিলে আবারও এনআরসি নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর দেশবাসীর নাগরিকত্বের প্রমাণ চাইছেন সেই রাজনৈতিক দল তৈরি হয়েছে ১৯৮০ সালে।
গোটা দেশে এনআরসির প্রতিবাদ
আগেই এনআরসির বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা। সিএএ-চালু হওয়ার পর নাগরিকত্ব বিলের প্রতিবাদে আবারও সুর চড়িয়েছেন তিনি। মমতা অভিযোগ করেছেন ১০০ বছর আগে মরে যাওয়া মানুষগুলির নাগরিকত্বের প্রমাণ চাইছে বিজেপি। স্বাধীনতার পর কারা ভারতে ছিল, কারা ভারতে এসেছে তার হিসেব দিতে হবে। ১৯৫০-৬০-৭০ সালের বাসিন্দাদের কাছে নাগরিকত্বের প্রমাণ চাইছে মোদী সরকার।
এনআরসি নিয়ে হুঁশিয়ারি মমতা
এনআরসি নিয়ে আবারও হুঁশিয়ারি দিয়ে মমতা বলেছেন যাঁরা এদেশে বসবাস করেন তাঁরা এদেশের নাগরিক। কারোর দয়ায় এদেশে বসবাস করে না কেউ। যাঁরা বাংলাদেশে থেকে এদেশে এসেছেন তাঁরা মুক্তি যুদ্ধের চুক্তি মেনে এসেছেন। কাজেই তাঁরাও ভারতেরই নাগরিক। ৩৮ শতাংশ মানুষের ভোট পেতে ৬২ শতাংশ মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে মোদী সরকার। অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি করলেই ছাড় হিন্দু মুসলিমের জিগির তুলে অসমে এনআরসি চালু করেছিল বিজেপি। কিন্তু তাতে হিন্দুদেরও নাম বাদ গিয়েছে। মমতা অভিযোগ করেছেন কোনওভাবেই মমতা এনআরসির নাম করে দেশে বিভেদের রাজনীতি করতে চাইছে বিজেপি। বিজেপি করলেই নাম উঠে যাচ্ছে বিজেপিতে। বিজেপির মাদুলি পরে প্রমাণ দিতে হবে এদেশের নাগরিক। এমনই অভিযোগ করেছেন মমতা।
Source - One India
Source - One India
Comments
Post a Comment