গোটা দেশে অশান্তি ছড়াতে টুপি কিনেছে বিজেপি। সেই টুপি পরিয়ে কাল কয়েকজনকে বাজারে ছাড়া হবে যাতে অশান্তি ছড়ানো যায়। রানি রাসমণি রোডের সভা থেকে এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব আইনের প্রতিবাদে গোটা দেশ জ্বলছে। অসম থেকে উত্তর প্রদেশ, দিল্লি, কর্নাটক সর্বত্র ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিজেপির খেলাকে বন্ধ করার ডাক দিয়েছেন তিনি।
অশান্তি ছড়ানোর ছক জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের আগুন ছড়িয়ে পড়েছে গোটা দেশে। আরও অশান্ত হয়ে উঠেছে দিল্লি। তার রেশ গিয়ে পৌঁছেছে লখনউয়ে হিংসাত্মক আকার নিয়েছে সিএএ বিরোধী আন্দোলন। মমতা অভিযোগ করেছেন অশান্তি ছড়ানোর জন্য বিজেপি বাজার থেকে কতগুলি টুপি কিনেছে। সেই টুপি পরিয়ে কয়েকজনকে বাজারে ছেড়ে দেওয়া হবে যাতে তারা অশান্তি ছড়াতে পারে।
ছড়ানো হচ্ছে ভেক ভিডিও ফেক ভিডিও করে অশান্তি ছড়ানোর ছক কষা হচ্ছে হলেও অভিযোগ করেছেন মমতা। ৯৯ শতাংশ ফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। সেই ভিডিও দেখে উত্তেজনা ছড়াবেন না বলে রাজ্যবাসীকে সচেতন করেছেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় ফেক ভিডিও রুখতেই দিল্লি পুলিস ৫ ঘণ্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছিল।
অনলাইনে ভোটার ঢোকানোর ছক মমতা অভিযোগ করেছেন বিধানসভা ভোটের আগে ভোটার লিস্টে ৫০ থেকে ৬০ জনের নাম অনলাইনে ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি। তারপর হিন্দু-মুসলিমের নামে বাংলায় ভোট করাবে তারা। আগে থেকেই রাজ্যবাসীকে এই নিয়ে সচেতন করে মমতা বলেছেন অনলাইনে নাম তুললেই হবে না এলাকায় চিহ্নিতকরণ করতে হবে। সেজন্য তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মীদেরও সচেতন করেছেন তিনি। বিজেপির যড়যন্ত্র রুখতে রাজ্যে জনগণনা করাবেন না বলে জানিয়েছেন মমতা। তাঁর অভিযোগ জনগণনার নাম করে অন্য ছক কষছে বিজেপি।
Source - One india

Comments
Post a Comment